Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬

ভারতীয় সমালোচকদের চোখে মিথিলার ছবি..

অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা | ছবি: ফেসবুক

কলকাতার প্রেক্ষাগৃহে ঢালিউড মেগাস্টার শাকিব খানের ‘তুফান’ সিনেমার পাশাপাশি পাল্লা দিয়ে চলছে অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলার ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’। এই সিনেমায় মিথিলার অভিনয়ের প্রশংসায় ভাসছেন ভারতীয় সমালোচকেরা।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে ‘অরণ্যর প্রাচীন প্রবাদ’ নিয়ে লেখা হয়েছে, পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একটু-একটু করে গল্প এগোতে থাকে শেষ দৃশ্যের দিকে, যেখানে পৌঁছে দর্শক জানতে পারে, প্রকৃত অপরাধী কে? সেটাই এই ঘরানার ছবির সবচেয়ে বড় চমক। ছবিতে পরিচালক ও কলাকুশলীরা অক্লান্ত পরিশ্রম করে এমনই একটা গোয়েন্দা গল্প বলার চেষ্টা করেছেন, কিন্তু উপযুক্ত চিত্রনাট্য ও প্রয়োজনীয় যুক্তির প্রতি মনে হয় আরও একটু যত্ন নেওয়া যেত। এই ধরনের ছবিতে সংলাপ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। কিন্তু, ছবির কিছু দৃশ্যে অতিরিক্ত আবার কিছু দৃশ্যে অপ্রয়োজনীয় সংলাপ নাটকের ধারটাকেই যেন কমিয়ে দেয়। চিত্রনাট্যের সহজ সরল গতির সঙ্গে তীক্ষ্ণ এবং প্রয়োজনীয় সংলাপ ছবির নাটকীয় সংঘাতগুলিকে বোধ হয় আরও জোরালো করতে পারত।

মিথিলার অভিনয়ের প্রশংসা করে বিশেষ ভাবে পত্রিকাটি লিখেছে, ছবিতে অভিনেতারা চরিত্র অনুযায়ী ভালো কাজ করার চেষ্টা করেছেন। দেবযানীর চরিত্রে মিথিলা এবং অরণ্যর সহকারীর চরিত্রে সায়ন ঘোষের অভিনয় নজর কাড়ে। মিথিলা স্বাভাবিক সুন্দরী, তার চড়া মেকআপের প্রয়োজন ছিল না। তবে অভিনয়ে তিনি সাবলীল।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি অসম্মানজনক গান গাইবেন না  

শ্রেয়া ঘোষাল এই সময়ের সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সবরকম গানই তিনি গেয়েছেন। ‘মেরে ঢোলনা’ থেকে…
শ্রেয়া ঘোষাল নারীদের প্রতি

এফডিসিতে জাহের আলভীর বিচারের দাবিতে মানববন্ধন

জাহের আলভীর ও ইকরা ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে বিতর্ক থামছেই না। গত…
এফডিসিতে জাহের আলভীর বিচারের

দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকারা

দুবাইয়ের অভিজ্ঞতা চলছে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান যুদ্ধ। এই চরম উত্তেজনার মধ্যে উপসাগরীয় অঞ্চলের মানুষেরা এখন…
দুবাইয়ের ভয়ংকর অভিজ্ঞতার
0
Share