Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১১, ২০২৬

‘কালা জাদু’ করে সিদ্ধার্থকে বিয়ে করেছেন কিয়ারা?

কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা । ছবি: গুগল

বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাকে কালো জাদু করেছেন তারই স্ত্রী ও বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। শুধু তা-ই নয়, অভিনেতার পরিবারকে মে’রে ফেলার হু’মকি দিয়ে বিয়ে করতে তাকে বাধ্য করেছেন কিয়ারা। এমনই খবর পেয়ে সম্প্রতি বিচলিত হন সিদ্ধার্থের একজন একনিষ্ঠ ভক্ত!

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার তথ্যানুযায়ী, সিদ্ধার্থ মালহোত্রার এক ভক্তের নাম মিনু বসুদেব। বড় প্রতারণার ফাঁদে পড়েছেন সিদ্ধার্থ, এমন খবরে সেই ভক্ত আর্থিক প্রতারণার শিকার হয়েছেন।

জানা গেছে, সিদ্ধার্থ ফলো করেন এমন একটি ফ্যান পেজের এডমিন পেজটি থেকে আলিজা ও হুসনা পারভিন নামে দুজন ব্যক্তি মিনুকে জানান, কিয়ারা কালা জাদু করেছেন সিদ্ধার্থকে। কাল জাদু করেই থেমে থাকেননি তিনি, সিদ্ধার্থের পরিবারের সব সদস্যকে মেরে ফেলার হুমকিও দিয়েছেন বলে জানান তারা। মূলত জোরপূর্বক সিদ্ধার্থকে বিয়ে করেছেন কিয়ারা। যার কারণে বর্তমানে অভিনেতা নিজের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাকসেস করার মতো অবস্থাতেও নেই, এমনই বেহাল দশা নায়কের।

এমন খবরে প্রিয় তারকার জন্য চিন্তিত হয়ে যান মিনু। ফলে ফাঁদে পা দিয়ে নায়ককে আর্থিক সহায়তা করার উদ্দেশ্যে ৫০ লাখ টাকা খোয়ান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মিনু পরবর্তীতে পোস্ট করে জানান, আলিজা ও হুসনা পারভিন নামের দুই প্রতারক অভিনেতার জনসংযোগ দপ্তর থেকে তাদের ফোন করেছেন বলে জানান মিনুকে। এরপর তার কাছে নায়কের হয়ে আর্থিক সাহায্য চান তারা। তাদের এমন গল্প বিশ্বাস করে নেন মিনু।

মিনু আরও জানান, সিদ্ধার্থের কণ্ঠস্বর নকল করেও তার সঙ্গে ফোনালাপ করা হয়েছে। আমেরিকার বাসিন্দা মিনু বুঝতেই পারেননি যে তিনি আসল সিদ্ধার্থ মালহোত্রা নন। ফলে ৫০ লাখ টাকা প্রতারকদের দিয়ে দেন তিনি।

এক্সে করা পোস্টে মিনু বলেন, ‘একটি ভুলের কারণে আমার সমস্ত টাকা খোয়া গেল। এই টাকা আমি ফেরত চাই।’

এছাড়াও মিনু তার প্রিয় অভিনেতা সিদ্ধার্থকেও অনুরোধ করেন, যদি সম্ভব হয়, তিনি যেন প্রতারকদের বলেন তারা যেন মিনুর টাকা মিনুকে ফেরত দেন। নিরীহ ভক্ত হিসেবে সুবিচার দাবি করেছেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সিয়ামের সিনেমায় নাতালিয়া, আইটেম গানে চমক

প্রথম কোনো বাংলা সিনেমায় অভিনয়ে নাতালিয়া সিয়ামের সিনেমায় নাতালিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি…
সিয়ামের সিনেমায় নাতালিয়া, আইটেম গানে চমক

ঈদে মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’ মুক্তি পাচ্ছে

স্পাই সিরিজ ‘ক্যাকটাস’ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাচ্ছে মেহজাবীন চৌধুরী ও প্রীতম…
মেহজাবীন চৌধুরী ও প্রীতম হাসানের ‘ক্যাকটাস’

ইয়াশ রোহান ও পারসা ইভানা এখন ‘একসাথে আলাদা’ 

‘একসাথে আলাদা’ ওয়েব নাটক দেশের ছোটপর্দার দুই জনপ্রিয় তারকা ইয়াশ রোহান ও পারসা ইভানা। সম্প্রতি তাঁরা দুইজন নতুন…
ইয়াশ রোহান ও পারসা ইভানা

আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন  

আসিফ আকবর দেশের একসময়ের তুমুল জনপ্রিয় গায়ক আসিফ আকবর বিদেশি মদ উদ্ধার মামলা থেকে খালাস পেলেন। তাঁর বিরুদ্ধে…
আসিফ আকবর বিদেশি মদ
0
Share