Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মার্চ ১৬, ২০২৬

ভিকির পরিচালনায় আসছে রহস্যময় নাদিয়া-ফারিণ

‘একটি খোলা জানালা’ শর্টফিল্মের পোস্টারে তাসনিয়া ফারিণ ও সালহা খানম নাদিয়া | ছবি: বিঞ্জ

দীর্ঘদিন পরে ওটিটি প্ল্যাটফরম বিঞ্জ-তে শর্টফিল্ম নিয়ে ফিরছেন নির্মাতা ভিকি জাহেদ। ‘একটি খোলা জানালা’ শিরোনামের ওয়েবফিল্মটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও সালহা খানম নাদিয়া।

জুলাইয়ের প্রথম সপ্তাহে মুক্তির আশায় থাকা শর্টফিল্মটি প্রসঙ্গে ভিকি জাহেদ জানিয়েছেন, ‘দেশের বাইরের একটা গল্প। আর এই গল্পেও নিজের বৈশিষ্ট্য ধরে রেখে রহস্যকে বেছে নিয়েছি আমি। নারীকেন্দ্রিক চরিত্রের গল্পে নির্মিত ‘একটি খোলা জানালা’।

নির্মাতা আরও জানিয়েছেন, ‘বিঞ্জের অনুরোধে কাজটি করেছি। এটি ৫০ মিনিট দৈর্ঘ্যের একটি ছবি। থ্রিলার এবং হরর মিশ্রণে বানিয়েছি।’

গেল মে মাসে আত্নহত্যা করেন তরুণ চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক মাসুদুল মাহমুদ রূহান। যিনি নির্মাতা ভিকি জাহেদের অধিকাংশ কাজের প্রযোজনা করেছেন। নাটকটি উৎসর্গ করা হয়েছে বলে জানান ভিকি জাহেদ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে ‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কক্সবাজার ফিল্ম ক্লাবের উদ্যোগে কক্সবাজারে এই প্রথমবারের…
‘কক্সবাজার চলচ্চিত্র উৎসব’

স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য প্রদর্শনী

স্থপতি রফিক আজম আগামী ২৬ মার্চ স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম নিয়ে সিডনিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর…
স্থপতি রফিক আজমের স্থাপত্যকর্ম
0
Share