Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ৭, ২০২৬

ইকবালের আগে সালমান খানকে বিয়ে করেছিলেন সোনাক্ষী!

সালমান-সোনাক্ষীর এআই মেড বিয়ের ছবি | ছবি: গুগল

বলিউড ভাইজান, সালমান খানের দীর্ঘ প্রেমিকার তালিকায় ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনা কাইফের মত তারকাদের নাম থাকার কথা কারো অজানা নয়। তবে ২৩ জুন দাবাং গার্ল খ্যাত সোনাক্ষী সিনহার বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকে সোশ্যাল মিডিয়ায় ফের চরাও হয়েছে বছর দুই আগের সালমান-সোনাক্ষীর গোপনে বিয়ের গুঞ্জন।  

সালমান খানের সাথে সোনাক্ষী সিনহার বিয়ের ছবি (এআই মেড) | ছবি: গুগল

২০২২ সালে ফটোশপের মাধ্যমে তৈরি করা সালমান ও সোনাক্ষীর বিয়ের ছবির সাথে খবর রটেছিল দুবাইয়ে চুপিচুপি সোনাক্ষীকে বিয়ে করেছেন ভাইজান। এই ঘটনায় সেই সময় বেশ ক্ষেপে গিয়েছিলেন শত্রুঘ্ন সিনহা কন্যা।

গুঞ্জনের পাল্টা জবাবে সোনাক্ষী বলেছিলেন, ‘আপনারা কি এতই বোকা! কোনটা আসল ছবি আর কোনটা নকল, সেটা কি দেখে বোঝা যাচ্ছে না? পেশাদার সম্পর্কের বাইরেও সালমানের সঙ্গে আমার সু-সম্পর্ক রয়েছে। অভিনয়ে আসার আগে থেকে তাকে আমি চিনি। আমাদের দুই জনের পরিবারের মধ্যে বহু দিনের পরিচয়। সহ-অভিনেতা নয়, আমাদের সম্পর্ক বন্ধুর মতো।’

সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল | ছবি: ফেসবুক

অভিনেত্রী আরও যোগ করেছিলেন, ‘সালমান খানের সাথে আমার ও আমার পরিবারের সম্পর্কের পবিত্রতা নষ্ট করবেন না।’

সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল | ছবি: ফেসবুক

প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই জানা গিয়েছিল বিয়ে করতে যাচ্ছেন সোনাক্ষী। সেই থেকেই অভিনেত্রীর বিয়ে নিয়ে চলতে থাকে ভক্ত ও অনুরাগীদের নানান জল্পনা-কল্পনা। তবে প্রেম বা বিয়ে নিয়ে মিডিয়ার সামনে আগে কখনই স্পষ্টভাবে কিছু জানাননি সোনাক্ষী। অবশেষে সকলের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২৩ জুন বিয়ের বন্ধনে বাঁধা পড়লেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার

স্বাধীনতা, গণতন্ত্র ও সমাজগঠনে অবদানের স্বীকৃতি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ…
খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর সংবর্ধনায় কারা কারা গেলেন?

রাশমিকা-বিজয়ের বিয়ে গত ২৬ ফেব্রুয়ারি দক্ষিণের জনপ্রিয় তারকাজুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা বিয়ে…
রাশমিকা-বিজয়ের বিবাহোত্তর

‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে মোশাররফ করিমের চমক  

‘বনলতা এক্সপ্রেস’ গত বছরের উৎসব সিনেমার পর এ বছরের ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তি পাচ্ছে তানিম নূরের নির্মিত…
‘বনলতা এক্সপ্রেস’-এর ট্রেলারে
0
Share