Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ২২, ২০২৬

সনু নিগম, অরিজিতের কণ্ঠে পদাতিকের প্রথম গান

কণ্ঠশিল্পী অরিজিৎ সিং, ‘পদাতিক’ সিনেমার পোস্টার ও কণ্ঠশিল্পী সনু নিগম (বাম থেকে) | ছবি: ফেসবুক

৮ জুন প্রকাশিত হয়েছে চঞ্চল চৌধুরী অভিনীত ‘পদাতিক’ সিনেমার প্রথম গান। ‘তু জিন্দা হায়’ শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন ভারতের জনপ্রিয় দুই সংগীতশিল্পী সনু নিগম ও অরিজিৎ সিং।

‘পদাতিক’ সিনেমার দৃশ্যে অভিনেতা চঞ্চল চৌধুরী | ছবি: গুগল

প্রকাশিত গানে প্রথমবার একসাথে কণ্ঠ মিলিয়েছেন অরিজিৎ ও সনু। উপমহাদেশের বিখ্যাত পরিচালক মৃণাল সেন রুপে গানে শূন্য রাস্তায় হেটে বেড়াতে দেখা গেছে অভিনেতা চঞ্চল চৌধুরীকে। ‘পদাতিক’ সিনেমাটির প্রচারণায় চমক আনতে দর্শকদের জন্য প্রথম কোনো গান মুক্তি দিয়েছেন নির্মাতা সৃজিত মুখার্জি।

‘তু জিন্দা হায়’ গানের পোস্টার | ছবি: ফেসবুক

পুরো গান জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে স্বাধীনতাকামী বাঙালীদের প্রতি ব্রিটিশ শাসকদের অবিচারের দৃশ্য।

উল্লেখ্য, নির্মাতা মৃণাল সেনকে শ্রদ্ধা জানাতে নির্মিত হয়েছে ‘পদাতিক’। সিনেমায় চঞ্চল চৌধুরী ছাড়াও মনামী ঘোষ, জিতু কমলসহ আরও অনেকে অভিনয় করেছেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

পিপল ম্যাগাজিন হলিউডের আলোঝলমলে জগতে আবারও শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ২০২৬ সালে পিপল…
বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে ট্রাম্প কার্ড হলিউডের চাকরির সংকট

হলিউডে চাকরি সংকট গত তিন বছরে হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনার কাজে ধস নেমেছে। এ কারণে ক্যালিফোর্নিয়া…
ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে
0
Share