Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬

শাকিবের সাথে যুক্ত হলেন তানজিন তিশা

শাকিব খান ও তানজিন তিশা । ছবি: ফেসবুক

ঢালিউড সুপারস্টার শাকিব খানের সাথে নতুন পথচলা শুরু করলেন ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশা। শাকিবের কোম্পানি হারল্যানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন অভিনেত্রী।

তিশা তার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি পোস্ট করে নিজেই নিশ্চিত করেছেন বিষয়টি। অভিনেত্রী ৩১ মে বেলা ১২টা ৪ মিনিটে ‘রাজকুমার’ খ্যাত অভিনেতার সাথে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে তিনি ইংরেজিতে লেখেন, ‘আমি হারল্যান স্টোরের সাথে যুক্ত হতে পেরে খুব খুশি এবং গর্বিত। আমি বিশ্বাস করি এই ব্র্যান্ডটি অথেনটিক মেকআপ এবং স্কিন কেয়ার পণ্যের জন্য গ্রাহকদের পছন্দের তালিকার শীর্ষে থাকবে।’

শাকিব খান ও তানজিন তিশা । ছবি: ফেসবুক

তিশা যোগ করেন, ‘শাকিব খানকে ধন্যবাদ তার কোম্পানির পক্ষ থেকে আমাকে অভিনন্দন জানানোর জন্য। তাছাড়া শীঘ্রই হারল্যান স্টোরের বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন এবং আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে ভক্তরা আমাকে খুঁজে পাবেন।’

শাকিব- তিশার নতুন এই পথচলা দারুণ এক খবর তাদের ভক্ত ও অনুরাগীদের জন্য।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

বক্স-অফিসে ১০০ মিলিয়ন ডলার হলিউডের দেশীয় (ডোমেস্টিক) বক্স অফিসে ১০০ মিলিয়ন ডলার আয় করা এখন এমন একটি মাইলফলক,…
হলিউডে ২০২৬ সালে ১০০ মিলিয়ন ডলার আয় করা সিনেমা

অবশেষে মুক্তি পাচ্ছে শবনম বুবলীর কলকাতার সিনেমা

সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’ প্রায় দুই বছর আগে কলকাতার একটি সিনেমার শুটিং করেছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম…
শবনম বুবলীর কলকাতার সিনেমা

নাটকীয়তা শেষে থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’ মুক্তি পাচ্ছে

‘জন নায়গন’ মুক্তি নানান নাটকীয়তার পর অবশেষে মুক্তি পাচ্ছে তামিল সিনেমার জনপ্রিয় তারকা ও…
থালাপতি বিজয়ের সিনেমা ‘জন নায়গন’
0
Share