Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ২৮, ২০২৬

প্রথমবারের মতো কান উৎসবে কিয়ারা

বলিউড অভিনেত্রী ও ফ্যাশন আইকন কিয়ারা আদভানি | ছবি: ইনস্টাগ্রাম

৭৭তম কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের মত আমন্ত্রণ পেয়েছেন বলিউড অভিনেত্রী ও ফ্যাশন আইকন কিয়ারা আদভানি। সাদা হাই স্লিটেড পোশাকে নজর কেড়েছেন অভিনেত্রী।

কান উৎসবে নিজের লুক ভক্তদের জন্য শেয়ার করেছেন অভিনেত্রী। স্থিরচিত্রের পাশাপাশি শর্ট ভিডিও-তে কিয়ারার পরণে ছিল প্লাঞ্জ নেকলাইন ও হাই-স্লিটেড সাদা গাউন, কানে হিরের দুল ও পায়ে হাই হিল। ভারতের লক্ষ্মী লেহরের ডিজাইন করা পোশাকে নেটপাড়ায় ঝড় তুলেছেন অভিনেত্রী।

১৮ মে ‘রেড সি ফিল্ম ফাউন্ডেশন’-এর ‘উইমেন ইন সিনেমা গালা ডিনার’-এ অংশ নিয়েছিলেন কিয়ারা।

উল্লেখ্য, খুব শিগগির জুনিয়র এনটিআর এবং হৃতিক রোশনের বিপরীতে ‘ওয়ার ২’ এবং রণবীর সিংয়ের ‘ডন ৩’ সিনেমায় দেখা যাবে কিয়ারা আদভানিকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next
0
Share