Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ২৪, ২০২৬

‘হীরামন্ডি’ থেকে কান চলচ্চিত্র উৎসবে ‘তাজদার’ 

তাহা শাহ বদুশা | ছবি: হিন্দুস্তান টাইমস

‘হীরামন্ডি: দ্য ডায়মন্ড বাজার’ ওয়েব সিরিজ দিয়ে ওটিটি-তে অভিষেক করেছেন সঞ্জয় লীলা বানসালি। নেটফ্লিক্সে সিরিজটি মুক্তি পাওয়ার পর থেকেই ট্রেন্ড করছে এটি। আর সিরিজের সাথে সাথে যেমন লাইমলাইটে চলে এসেছে অভিনেত্রী অদিতি রাও হায়দারি, তেমনি লাইমলাইটে আছেন আরও একজন অভিনয়শিল্পী। তিনি হলেন অভিনেতা তাহা শাহ বদুশা, যিনি ‘তাজদার’ চরিত্র ফুটিয়ে তুলেছেন পর্দায়।

তাহা ‘হীরামন্ডি’-তে তার কাজের জন্য প্রশংসায় মুখরিত। অভিনেতার প্রতি ভক্তদের এই ভালোবাসা অব্যাহত রয়েছে কান চলচ্চিত্র উৎসবেও।

তাহা শাহ বদুশা | ছবি: ফেসবুক 

বর্তমানে ৭৭তম কান চলচ্চিত্র উৎসব উপলক্ষে তাহা রয়েছেন ফ্রান্সের কান শহরে। আর সেখান থেকেই ‘ফিল্ম কম্প্যানিয়ন’-এর সাথে একটি সাক্ষাৎকারে জানালেন, ‘হীরামন্ডি’ মুক্তি পাওয়ার পর থেকে যেভাবে কেবল ভারতেই নয়, কান শহরের রাস্তায়ও তিনি ভালোবাসা পাচ্ছেন।

সাক্ষাৎকারে তাহাকে প্রশ্ন করা হয়, এতো জনপ্রিয়তা পেয়ে কেমন লাগছে?
উত্তরে অভিনেতা বলেন, ‘মালয়েশিয়া থেকে আসা কয়েকজন দারুণ মানুষের সাথে আমার দেখা হয়েছে। তারা সত্যিকার অর্থে আমার সাথে দেখা হওয়ার পর উত্তেজিত হয়ে গিয়েছিলেন। এই সাক্ষাৎকারের একটু আগেও কয়েকজন নারীর দেখা মিললো, যারা আমাকে দেখা মাত্র চিৎকার করছিল, কিছু বলছিল না! হঠাৎ আমি সেই দিকে তাকাতেই তারা ‘তাজদার! তাজদার ! তাজদার’ বলে ডাকতে থাকেন! তাদের চোখে পানিও দেখেছি আমি।’

তাহা শাহ বদুশা | ছবি: ফেসবুক 

তাহা যোগ করেন, ‘এমন প্রতিক্রিয়া আগে কখনো দেখিনি। তারা আমার কাছে এসেছিলেন এবং তারা আমার সাথে ছবি ও ভিডিও নিয়েছেন। তবে আলাদা অনুভূতি হলো যখন তারা তাদের মা’কে ডাকলেন এবং তাদের মায়েরাও আমার ভক্ত! পাশাপাশি তাদের বাবারাও ভক্ত ছিল! এতে আমি খুব আনন্দিত এবং সম্পূর্ণরূপে বিস্মিত হয়েছিলাম।’

উল্লেখ্য যে, ‘হীরামন্ডি’ সিরিজে অভিনয় করার অনেক বছর আগেই বলিউডে অভিষেক হয়েছিল তাহা শাহ বদুশার। তবে তিনি সফলতার মুখ দেখলেন নবাব পুত্র ‘তাজদার’ হয়েই।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

কূটনীতিতে হাবিবের মহাজাদু বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে…
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

১৭ কোটি টাকার ‘ডিয়ার ইউ’ সিনেমার আয় তিন হাজার কোটি টাকা

চীনের সিনেমা ‘ডিয়ার ইউ’ চীনের চলচ্চিত্র অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে পারিবারিক নাট্যধর্মী সিনেমা ‘ডিয়ার ইউ’।…
ডিয়ার ইউ সিনেমা

মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখনো লেনিনকে দেখেন নচিকেতা

আমি প্রাইভেট বামপন্থী-নচিকেতা ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দীর্ঘ দেড় দশক পর তৃণমূল কংগ্রেস হেরে…
মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিনকে দেখেন নচিকেতা

৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দিচ্ছে সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান

লাভ অ্যান্ড ওয়ার সিনেমা বলিউডের সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা।…
সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান
0
Share