Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মে ২৭, ২০২৬

ওপার বাংলার সেরা অভিনেত্রী মিথিলা

রাফিয়াত রশিদ মিথিলা | ছবি: ফেসবুক

এপার বাংলায় কাজ করে দর্শকদের মন জয় করার পর ওপার বাংলায়ও সমান তালে কাজ করে যাচ্ছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। গেলো এপ্রিল মাসে মুক্তি পায় অভিনেত্রীর টলিউড সিনেমা ‘ও অভাগী’। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অভাগীর স্বর্গ’ অবলম্বনে নির্মিত এই সিনেমায় অভিনয় করে এবার সেরা অভিনেত্রীর সম্মাননা পেলেন তিনি।

সম্প্রতি ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হয়ে গেলো ১৪তম দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল। এই আয়োজনেই ‘ও অভাগী’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন মিথিলা। সিনেমাটিতে তিনি অভিনয় করেছেন অভাগীর ভূমিকায়।

দাদাসাহেব ফালকে পুরস্কার পেয়ে মিথিলা বলেন, ‘আমি খুব খুশি। আমার পুরো টিমকে ধন্যবাদ জানাই। বিশেষ করে প্রযোজক এবং পরিচালককে সাধুবাদ জানাই।’

মিথিলার পুরস্কার পাওয়া নিয়ে সিনেমার প্রযোজক ড. প্রবীর ভৌমিক বলেন, ‘মিথিলার এই পুরস্কারটি প্রাপ্য ছিল। সে এই পুরস্কারের জন্য যোগ্য।’

উল্লেখ্য যে, ‘ও অভাগী’ সিনেমার পরিচালনা করেছেন অনির্বাণ চক্রবর্তী। আর এতে মিথিলা ছাড়াও অভিনয় করেছেন সায়ন ঘোষ, সুব্রত দত্ত, দেবযানী চট্টোপাধ্যায়, জিনিয়া, ঈশান মজুমদার প্রমুখ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘ভূতের ভবিষ্যৎ’ নির্মাতা অনীক দত্তের রহস্যজনক মৃত্যু

টালিউডে শোক টালিউডে নেমে এসেছে শোকের ছায়া। প্রখ্যাত নির্মাতা অনীক দত্ত আর নেই। বুধবার হাসপাতালে চিকিৎসাধীন…

বনলতা সেন ও রইদ – জনতার মনস্তত্ত্বে ফিরছে শিল্প ও দর্শনভাবনা

যুগসন্ধিক্ষণের সিনেমা বাংলাদেশি সিনেমার ইতিহাসে একেবারেই কম কিংবা ঈদ উপলক্ষে মুক্তি পেতে যাওয়া সিনেমার ইতিহাসে…
0
Share