Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ২৪, ২০২৬

পাকিস্তানি নায়িকার কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ

দুবাইয়ের কণ্ঠশিল্পী অরিজিৎ সিংয়ের কনসার্ট চলাকালীন ভিআইপি আসনে বসে থাকা ‘রইস’ খ্যাত পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানকে চিনতে না পারায় মঞ্চে সকলের সামনে ক্ষমা চান অরিজিৎ সিং।

‘রইস’ সিনেমার জনপ্রিয় গান ‘জালিমা’ গানে কণ্ঠ দিয়েছিলেন কণ্ঠশিল্পী অরিজিৎ সিং। এর পরে বেশ লম্বা একটা সময় ভারতে আনাগোনা নেই পাক-অভিনেত্রী মাহিরা খানের। তাই সম্প্রতি দুবাইতে মঞ্চে গাইবার সময়ে ভিআইপি আসনে বসা মাহিরাকে প্রথম দেখায় চিনতে পারেননি গায়ক।

দুবাই কনসার্টে অভিনেত্রী মাহিরা খান ও কণ্ঠশিল্পী অরিজিৎ সিং (বাম থেকে) | ছবি: আনন্দবাজার

যদিও পরবর্তীতে অভিনেত্রীকে চিনতে পেরেই মাহিরাকে নিজের শ্রোতা-ভক্তদের সাথে পরিচয় করিয়ে দেন অরিজিৎ। গানের মাঝে হঠাৎ থেমে যেয়ে কণ্ঠশিল্পী বলে ওঠেন, ‘আপনারা হয়তো শুনে চমকে যাবেন। আচ্ছা, আমি একটু অন্য ভাবেই বিষয়টি উপস্থাপন করছি। ওখানে কি কোনো ক্যামেরা আছে? অনেকক্ষণ ধরে চেনার চেষ্টা করছিলাম। তারপর মনে পড়ল, আরে ওর জন্য তো আমি ‘জালিমা’ গানটা গেয়েছিলাম।’

অরিজিৎ আরও বলেন, ‘আমার সামনে বসে রয়েছেন মাহিরা খান। ‘জালিমা’ গানটা গাওয়ার সময় মাহিরা নিজেও গাইছিলেন এবং ওখানে দাঁড়িয়েছিলেন। কিন্তু, আমি চিনতে পারিনি। আমি অত্যন্ত দুঃখিত ম্যাম।‘

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

কূটনীতিতে হাবিবের মহাজাদু বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে…
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

১৭ কোটি টাকার ‘ডিয়ার ইউ’ সিনেমার আয় তিন হাজার কোটি টাকা

চীনের সিনেমা ‘ডিয়ার ইউ’ চীনের চলচ্চিত্র অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে পারিবারিক নাট্যধর্মী সিনেমা ‘ডিয়ার ইউ’।…
ডিয়ার ইউ সিনেমা

মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখনো লেনিনকে দেখেন নচিকেতা

আমি প্রাইভেট বামপন্থী-নচিকেতা ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দীর্ঘ দেড় দশক পর তৃণমূল কংগ্রেস হেরে…
মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিনকে দেখেন নচিকেতা

৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দিচ্ছে সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান

লাভ অ্যান্ড ওয়ার সিনেমা বলিউডের সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা।…
সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান
0
Share