Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

ক্রিসমাসে আসছে ‘সিতারে জমিন পর’!

‘সিতারে জমিন পর’ সিনেমার পোস্টার । ছবি: গুগল

২০২৩ সালে দুই খান দাপটের সাথে বক্সঅফিস কাঁপালেও শান্ত ছিলেন আমির খান। নতুন বছর শুরু হতেই দিলেন দারুণ চমক। মেয়ের বিয়ে নিয়ে আলোচনার পাশাপাশি নতুন সিনেমা মুক্তির তারিখ ঘোষণা দিয়ে চমকে দিলেন ভক্তদের।

‘তারে জমিন পর’ মিডিয়াপাড়ায় বেশ আলোড়ন সৃষ্টি করা একটি সিনেমা। এ সিনেমাটির সিক্যুয়েলের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলো এবার। মিস্টার পারফেকশনিস্ট জানালেন চলতি বছরের বড়দিনে মুক্তি পাবে ‘সিতারে জমিন পর’।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির খান জানিয়েছেন, ‘অভিনেতা হিসেবে আমার পরের ছবি ‘সিতারে জমিন পর’। আসছে বড়দিনেই মুক্তির পরিকল্পনা আছে। চিত্রনাট্য শুনেই গল্পটি ভীষণ পছন্দ হয়েছে আমার। এটি একটি বিনোদনমূলক ছবি।’

তিনি আরও জানিয়েছেন, ‘তবে ছবিতে মুখ্য নয়, ক্যামিও চরিত্রে থাকবো আমি।’

ক্রিসমাসে অক্ষয় কুমারের ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমাটির সাথেই বক্স অফিসে টক্কর দিবে আমিরের ‘সিতারে জমিন পর’।

উল্লেখ্য, ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘তারে জমিন পর’ সিনেমার আঙ্গিকেই তৈরি ‘সিতারে জমিন পর’ সিনেমাটিতে আমিরের পাশাপাশি আছেন অভিনেত্রী জিনেলিয়া দেশমুখসহ আরও অনেকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শিক্ষার্থী ও নাট্যকর্মী মুনিরা মাহজাবিন মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুনিরা মাহজাবিন মিমো ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী…
নাট্যকর্মী মুনিরা মাহজাবিন মিমোর

মুক্তিযুদ্ধের অবর্ণনীয় দুর্দশা তুলে ধরা আলোকচিত্রী রঘু রাই মারা গেছেন

ভারতীয় আলোকচিত্রী রঘু রাই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শরণার্থীদের অবর্ণনীয় দুর্দশা তুলে ধরা ভারতীয় আলোকচিত্রী…

স্ত্রীর ওড়না দিয়ে আমির খান চোখের পানি মুছলেন  

আমির খানের কান্না বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত আমির খান এবার নতুন এক বিষয় নিয়ে আলোচনায়।  রেডিও…
স্ত্রীর ওড়না দিয়ে আমির খান
0
Share