Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জুন ২৭, ২০২৬

ঈদুল ফিতরে আসছেন রাজ-বুবলী

ঈদুল ফিতরে আসছে ‘দেয়ালের দেশ’ । ছবি: সংগৃহীত

১৬ ফেব্রুয়ারি প্রকাশ্যে এলো নির্মাতা মিশুক মনি’র ‘দেয়ালের দেশ’ সিনেমার দ্বিতীয় পোস্টার। পাশাপাশি জানা গেলো চলতি বছরের ঈদুল ফিতরেই প্রেক্ষাগৃহে আসছে ছবিটি।

২০২৩ সালে ‘দেয়ালের দেশ’ ছবির প্রথম পোস্টার প্রকাশ করেন মিশুক মনি। সেখানে দেখা যায়, হিমঘরে এক নারীর মরদেহ, তার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে বসে আছেন তরুণ। কিন্তু সেসময় ছবি মুক্তি নিয়ে নিরব ছিলেন পরিচালক।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) নতুন আরেকটি পোস্টার প্রকাশ করে তাক লাগিয়ে দিয়েছেন নির্মাতা। যদিও এখানেও রেখেছেন কিছুটা রহস্য। পোস্টারে দেখা গেছে, ঠিক সন্ধ্যা নামার মুখে শবনম বুবলী ও শরীফুল রাজ বসে আছেন। পরনে লাল শাড়ি, খোঁপায় ঝুলে আছে বেলী ফুলের মালা, হুইলচেয়ারে বসে আছেন বুবলী। অপর প্রান্তে বসে আছেন রাজ, তাকিয়ে আছেন উদাস চোখে। তার চোখেমুখে থাকা হাহাকারও যেন স্পষ্ট!

উল্লেখ্য, ‘দেয়ালের দেশ’ ছবিতে প্রথমবার জুটি বেঁধে পর্দায় আসছেন রাজ ও বুবলী। জানা গেছে এরই মধ্যে সেন্সর ছাড়পত্র পেয়েছে ছবিটি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নতুন গান চ্যাম্পিয়ান নিয়ে ফিরলেন সঞ্জয়-নোরা

আগামী ২৯ জুন আসছে মুক্তি পাচ্ছে চ্যাম্পিয়ান নতুন গান চ্যাম্পিয়ান নিয়ে ফিরছেন বাংলাদেশি–আমেরিকান ডিজে, গায়ক ও…
নতুন গান চ্যাম্পিয়ান নিয়ে ফিরলেন সঞ্জয়-নোরা

বিশ্বমঞ্চে বাংলাদেশের মণিপুরি সংস্কৃতি তুলে ধরলেন সুইটি দাস

বিশ্বমঞ্চে মণিপুরি সংস্কৃতি বাংলাদেশের মণিপুরি নৃত্যশিল্পী ও গবেষক সুইটি দাস তাইওয়ানে অনুষ্ঠিত আন্তর্জাতিক…
মণিপুরি সংস্কৃতি তুলে ধরলেন সুইটি দাস

‘লাইফলাইন’ দেখে কাঁদলেন বিদ্যা সিনহা মিম- আ খ ম হাসানের প্রথম

সিনেমা লাইফলাইন গেল বৃহস্পতিবার রাজধানী ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে চরকি অরিজিনাল ফিল্ম…
বিদ্যা সিনহা মিম
0
Share