Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মার্চ ১৮, ২০২৬

ফোন চুরি, তাসরিফের বক্তব্য

তাসরিফ খান | ছবি: ফেসবুক

৩ ফেব্রুয়ারি সংসদ সদস্য ব্যারিস্টার সুমনের আমন্ত্রণে এক জনসভায় নিজের ফোন হারান সংগীতশিল্পী তাসরিফ খান। এতদিন চুপ থাকলেও অবশেষে নিজের আইফোন চুরি নিয়ে মুখ খুললেন তাসরিফ।

ফোনটি হারানোয় তার যে বিশাল ক্ষতি হয়েছে সেই বিষয়ে জানিয়ে ৬ ফেব্রুয়ারি নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে তাসরিফ লেখেন, ‘যে আমার পকেট থেকে ফোনটা নিয়ে গেলো, সে জানেও না আমার কত বড় ক্ষতি করলো! আমার কোনো ব্যাকআপ দেয়া ছিল না। আমার অনেক নতুন গানের সুর রেকর্ডেড ছিল এই ফোনটায়।’

তিনি আরও লেখেন, ‘অনেক নতুন গানের লিরিক ছিল। অন্তত ১০ টা ভিডিও কনটেন্ট রেডি হচ্ছিল সামনে আপলোড এর জন্যে। আমার সমস্ত ট্যুরের ছবিগুলো ছিল। সমস্ত গুরুত্বপূর্ণ নাম্বার ছিল। সবকিছু গেলো! এই ক্ষতি আসলে টাকার অঙ্কে হিসাব করে মেলানো যাবে না। যাইহোক আল্লাহ তাদের হেদায়েত করুক।’

উল্লেখ্য, হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমনের আমন্ত্রণে ৩ ফেব্রুয়ারি (শনিবার) জেলার চুনারুঘাট ডিসিপি স্কুল মাঠে একটি জনসভায় গিয়েছিলেন তরুণ প্রজন্মের সংগীতশিল্পী তাসরিফ খান। তরুণ এ গায়ক অনুষ্ঠানস্থলে গাড়ি থেকে নামার সময় বেশ ভিড় ছিল। তখন তার পকেট থেকে কেউ একজন তার আইফোনটি কৌশলে নিয়ে নেয়। এ নিয়ে অবশ্য পরে ক্ষোভ প্রকাশ করেন ব্যারিস্টার সুমন। এদিকে ফোন হারানোর ঘটনায় ক’দিন চুপ ছিলেন গায়ক তাসরিফ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে হেরে যায় নি

অস্কার-জর্ডান-টিমোথি শ্যালামে সদ্য শেষ হওয়া ৯৮তম অস্কারে টিমোথি শ্যালামে ও তাঁর সিনেমা মার্টি সুপ্রিম হয়ে উঠেছে…
জর্ডান অস্কার জিতলেও টিমোথি শ্যালামে
0
Share