Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ২৪, ২০২৬

দেশে মুক্তির অনুমতি পেল ‘হুব্বা’

বামে আব্দুল আজিজ, ডানে ‘হুব্বা’ সিনেমার পোস্টার । ছবি: সংগৃহীত

ভারতের পাশাপাশি একই দিনে বাংলাদেশে মুক্তির অনুমতি পেল মোশাররফ করিম অভিনীত ‘হুব্বা’। সোশ্যাল মিডিয়ার পোস্টে এই খবর জানান জাজ মাল্টিমিডিয়া।

১৩ জানুয়ারি জাজ মাল্টিমিডিয়া একটি পোস্টে জানান, “হুব্বা বলেছিলাম, সব সিন্ডিকেট ভেসে যাবে বঙ্গোপসাগরে! হ্যাঁ ভেসে গেছে। আমরা পারমিশন পেয়েছি, এখন ‘হুব্বা’ মুক্তিতে আর কোন বাধা রইলো না। ১৯ জানুয়ারি, আপনারা দেখবেন ‘হুব্বা’ আপনার নিকটস্থ প্রেক্ষাগৃহে।”

জাজের কর্ণধার আব্দুল আজিজ বলেন, “অবশেষে সিনেমাটি মুক্তির জন্য আমরা অনুমিত পেয়েছি। বাংলাদেশে ‘হুব্বা’ প্রদর্শনীতে আর কোনো বাধা নেই। আশা করছি ক্রাইম থ্রিলারভিত্তিক সিনেমাটি এ দেশের দর্শককে মুগ্ধ করবে।”

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার দাউদ ইব্রাহিম ওরফে হুব্বা শ্যামলের জীবনের ঘটনাবলি নিয়ে নির্মিত হয়েছে ‘হুব্বা’। সিনেমায় নাম চরিত্রে মোশাররফ করিম ছাড়াও থাকছেন ইন্দ্রনীল সেনগুপ্ত পৌলমী বসু, শ্রাবণী দাস, সৌমিক হালদারসহ আরও অনেকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

কূটনীতিতে হাবিবের মহাজাদু বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে…
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

১৭ কোটি টাকার ‘ডিয়ার ইউ’ সিনেমার আয় তিন হাজার কোটি টাকা

চীনের সিনেমা ‘ডিয়ার ইউ’ চীনের চলচ্চিত্র অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে পারিবারিক নাট্যধর্মী সিনেমা ‘ডিয়ার ইউ’।…
ডিয়ার ইউ সিনেমা

মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখনো লেনিনকে দেখেন নচিকেতা

আমি প্রাইভেট বামপন্থী-নচিকেতা ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দীর্ঘ দেড় দশক পর তৃণমূল কংগ্রেস হেরে…
মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিনকে দেখেন নচিকেতা

৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দিচ্ছে সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান

লাভ অ্যান্ড ওয়ার সিনেমা বলিউডের সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা।…
সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান
0
Share