Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

ভারতের ফিল্ম ফেস্টিভ্যালে তিনটি পুরস্কার পেল ‘মেঘের কপাট’

ছবি: সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত গ্লোবাল ইনডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল-২০২৩-এ তিনটি পুরস্কার জিতেছে ঢালিউডের সিনেমা ‘মেঘের কপাট’। আয়োজনে উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করেছেন চলচ্চিত্রটির পরিচালক ওয়ালিদ আহমেদ ও প্রযোজক আফরোজা মোমেন।

কলকাতার মৌলালি যুব কেন্দ্রের স্বামী বিবেকানন্দ অডিটোরিয়ামে ১ ডিসেম্বর সন্ধ্যায় কলকাতায় আসর বসেছিল গ্লোবাল ইনডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালের। সেখানেই পুরস্কার তিনটি পায় ‘মেঘের কপাট’। পুরস্কারগুলো হলো- শ্রেষ্ঠ বিদেশি চলচ্চিত্র, শ্রেষ্ঠ পরিচালক (বিদেশি চলচ্চিত্র) ও রাজকাপুর পুরস্কার।

উল্লেখ্য যে, এবারের আসর নিয়ে তৃতীয়বারের মতো ড্রিমজ কালচারাল অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজন করা হয় ফেস্টিভ্যালটির। এই উৎসবে সারা বিশ্ব থেকে ৪০০টিরও বেশি চলচ্চিত্র অংশগ্রহণ করেছিল। ৭০ জনেরও বেশি চলচ্চিত্র নির্মাতা অংশ নেন এখানে। ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে অনুষ্ঠান। এই দিন প্রথম পর্যায়ে সেরা নির্বাচিত ৪০টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। আর বিকাল ৪টা থেকে দ্বিতীয় পর্যায়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

পুরস্কার পাওয়া প্রসঙ্গে ‘মেঘের কপাট’ সিনেমার পরিচালক বলেন, “ভারতের গ্লোবাল ইনডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে পাওয়া পুরস্কার তিনটি আমি ‘মেঘের কপাট’ চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি উৎসর্গ করছি।”

‘মেঘের কপাট’ সিনেমার পোস্টার । ছবি: সংগৃহীত

উল্লেখ্য, চলতি বছরের ৩ নভেম্বর বাংলাদেশের সিনেমা হলে মুক্তি পায় ‘মেঘের কপাট’। এই সিনেমায় অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, আফরোজা মোমেন, রেজাউর রহমান রিজভী, রেহানা পারভীন হাসি, জামান সাইফ, সিন্ডি রোলিং, সাবরিনা তন্বী, রাজু আহসানসহ আরও অনেকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মেজবাউর রহমান সুমনের সিনেমা-কৃষি; হাওয়া ও রইদ

সুমন-কৃষি-হাওয়া-রইদ নির্মাতা মেজবাউর রহমান সুমনের সামাজিক মাধ্যম ফেসবুকে যদি কেউ ঘুরতে যান প্রথমেই আপনাকে অবাক…
মেজবাউর রহমান সুমনের

অভিনেতা ফারুক আহমেদকে কষ্ট দিলো কাছের লোকেরাই

অভিনেতা ফারুক আহমেদ শুনলে অবাক হবেন যে অভিনেতা ফারুক আহমেদেরও শত্রু আছে। কেউ কেউ তাঁর ক্ষতি করে ফেলেছে। জানা…
অভিনেতা ফারুক আহমেদকে

আসছে অভিনেত্রী এল ফ্যানিং এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

অভিনেত্রী এল ফ্যানিং অভিনেত্রী এল ফ্যানিং ২০২৪ সালে নোবেলজয়ী সংগীতশিল্পী ও কবি বব ডিলানের জীবনী নির্ভর…
এল ফ্যানিং-এর ‘মার্গোস গট মানি ট্রাবল’
0
Share