Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

বলিউডে যাত্রা শুরু প্রিয়াঙ্কা সরকারের, প্রকাশ্যে ফার্স্ট লুক

প্রিয়াঙ্কা সরকার | ছবি: ফেসবুক

অনীক চৌধুরীর পরিচালনায় ‘দ্য জেব্রাজ’ সিনেমা দিয়ে বলিউডে ডেব্যু করতে যাচ্ছেন টলিপাড়ার প্রিয়াঙ্কা সরকার। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে প্রিয়াঙ্কার ফার্স্ট লুকের পোস্টার।

ডিসেম্বর সোশ্যাল মিডিয়ায় ছবিতে দুটি ভিন্ন লুকে নিজের ছবি শেয়ার করেন প্রিয়াঙ্কা। সেখানে একটি লুকে দেখা যাচ্ছে মেকআপহীন সাদামাটা চেহারায় অটোর পিছনের সিটে বসে আছেন অভিনেত্রী। অন্যটিতে ব্লন্ড চুলে ঠোঁটে গাড় রঙের লিপস্টিকে দেখা যাচ্ছে তাকে। দুটি লুক একজন আরেকজনের সম্পূর্ণ বিপরীত।

পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লেখেন, “কখনো সাদামাটা, কখনো শয়’তান!”

প্রিয়াঙ্কার চরিত্র নিয়ে পরিচালক বলেন, “মফস্বল থেকে ফ্যাশন জগতে নিজের জায়গা পাকা করতেই চরিত্রটা কলকাতায় আসে। কিন্তু এক সময় কলকাতায় কৃত্রিম বুদ্ধিমত্তা ছড়িয়ে পড়ার পর ঘটনাচক্রে একাধিক বাধার সম্মুখীন হয় সে।”

ফ্যাশন জগতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে ছবির গল্পে প্রিয়াঙ্কার সাথে জুটি বেঁধেছেন বলিউড অভিনেতা শারিব হাশমি। ‘দ্য জেব্রাজ’ সিনেমায় একজন ফোটোগ্রাফারের চরিত্রে দেখা যাবে শারিবকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আর্টসেলে নেই লিংকন ডি’কস্তা, আসছে নতুন মুখ

আর্টসেলে ভোকাল পরিবর্তন বাংলাদেশের অন্যতম প্রভাবশালী প্রগ্রেসিভ রক ও হেভি মেটাল ব্যান্ড আর্টসেলে পরিবর্তন আসছে।…
আর্টসেলে নেই লিংকন ডি'কস্তা

নেইমারদের নিয়ে মৌসুমীর ফাইভ স্টার ব্রাজিল অ্যানথেম

বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় তৈরি হয়েছে বিশেষ অ্যানথেম ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন মেতে উঠেছে সারা বিশ্ব, তখন…
নেইমারদের নিয়ে মৌসুমীর ফাইভ স্টার ব্রাজিল অ্যানথেম

কিংবদন্তি মারাঠি লোকশিল্পী বিঠাবাইয়ের চরিত্রে শ্রদ্ধা কাপুরের বাজিমাত   

লোকশিল্পী বিঠাবাইয়ের বায়োফিল্ম বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর বরাবরই নিজেকে নতুনভাবে উপস্থাপনের চেষ্টা…
কিংবদন্তি মারাঠি লোকশিল্পী বিঠাবাইয়ের চরিত্রে শ্রদ্ধা
0
Share