Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ২, ২০২৬

নরসিংদীর কৃষ্টি-ঐতিহ্য তুলে ধরবে এবারের ‘ইত্যাদি’

ম্যাগাজিন অনুষ্ঠান

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি-এর এবারের পর্ব ধারণ করা হয়েছে নরসিংদী জেলার প্রাচীন জনপদে। রামনগর-এ অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর-এর সামনে নির্মিত দৃষ্টিনন্দন মঞ্চে ধারণ করা হয়েছে বহুল প্রতীক্ষিত এ পর্ব।

এবারের অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে দুটি গান। এর একটি পরিবেশন করেছেন নরসিংদীর সন্তান, জনপ্রিয় সুরকার ও সংগীতশিল্পী ইমন চৌধুরী এবং তার দল বেঙ্গল সিম্ফনি। ফোক-ফিউশনধর্মী গানটির কথা লিখেছেন জুয়েল আহমেদ ও কবির বকুল, আর সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতেই থাকছে নরসিংদীর ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ঘিরে একটি জমকালো নৃত্যগীত। গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান পলাশ, সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী। এতে কণ্ঠ দিয়েছেন তানজিনা রুমা ও রাজিব। নৃত্য পরিবেশনাটির কোরিওগ্রাফি করেছেন এস কে জাহিদ।

দর্শকপর্বে নরসিংদীকে কেন্দ্র করে প্রশ্নোত্তরের মাধ্যমে চারজন দর্শককে নির্বাচন করা হয়। পরে তারা জেলার ঐতিহ্যবাহী পণ্য নিয়ে নির্মিত একটি নাট্যাংশে অংশ নেন। এছাড়া তথ্যভিত্তিক প্রতিবেদনে তুলে ধরা হবে উয়ারী-বটেশ্বর প্রত্নস্থল, জেলার ইতিহাস, ঐতিহ্য, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং স্থানীয় তাঁতশিল্পের নানা দিক।

নিয়মিত আয়োজন হিসেবে থাকছে ‘কাশেম টিভি’র সাংবাদিক ও নাতির আড্ডা। পাশাপাশি সামাজিক অসংগতি ও সমসাময়িক বিষয় নিয়ে নির্মিত ব্যঙ্গাত্মক নাট্যাংশে অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন পাটোয়ারী, আমিন আজাদ, শাহেদ আলী, আনন্দ খালেদ, সাজ্জাদ সাজু, সাদিয়া তানজিন, সূচনা শিকদার, মুকুল সিরাজ, কামাল বায়েজিদ, আশরাফুল আলম সোহাগ, সাইদুর রহমান পাভেল, সাবরিনা নিসা এবং সুজাত শিমুলসহ আরও অনেকে।

ফাগুন অডিও ভিশন-এর প্রযোজনায় নির্মিত অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। বহুল প্রতীক্ষিত নরসিংদী পর্বটি আগামী ৫ জুন শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-তে একযোগে প্রচারিত হবে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে হাসনাতের রিভিউ, মুগ্ধ নির্মাতা

প্রাণবন্ত রিভিউ গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া বনলতা এক্সপ্রেস সিনেমাটি বক্স অফিসে সাফল্যের পাশাপাশি দর্শকমহলেও…

বনলতা এক্সপ্রেস বন্ধে মানববন্ধনে রুমিন ফারহানার ক্ষোভ

কেন বনলতা এক্সপ্রেস বন্ধ করা হল প্রশ্ন রুমিন ফারহানার ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস ছবিটির প্রদর্শনী স্থগিত…
বনলতা এক্সপ্রেস বন্ধে মানববন্ধনে রুমিন ফারহানার ক্ষোভ

দুই যুগ পেরিয়েও দর্শকের প্রথম পছন্দ শাকিব খান

ঢাকাই চলচ্চিত্রে ঢাকাই চলচ্চিত্রে অনেকে নায়ক জনপ্রিয়তার শিখরে উঠেও সময়ের সঙ্গে হারিয়ে গেছেন। কিন্তু শাকিব…

বিলাসবহুল উপহার গ্রহণের অভিযোগে বিপাকে জ্যাকলিন ফার্নান্দেজ

প্রতারণা মামলা বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ এর বিরুদ্ধে ২০০ কোটি টাকার মানি লন্ডারিং মামলায় অভিযোগ…
0
Share