ঢালিউড সুপারস্টার
ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা মিষ্টি জান্নাত আবারও আলোচনায় এসেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খানকে নিয়ে করা এক মন্তব্যের কারণে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি শাকিব খান সম্পর্কে খোলামেলা কথা বলেন এবং তার অতীত ও বর্তমান স্টাইল নিয়ে নিজের মতামত তুলে ধরেন।
শাকিব প্রসঙ্গে তিনি বলেন, ‘শাকিব খানকে নিয়ে ভাইরাল হওয়ার বা তার নাম ভাঙিয়ে চলার কোনো ইচ্ছাই আমার নেই। আমি কারও পা ধরে নায়িকা হইনি।’
মিষ্টি জান্নাতের এক কৌতূহল জাগানিয়া পোস্টের মধ্যে একটিতে দেখা যায়, বিমানে একই সিটে বসে শাকিবের সঙ্গে কোথাও যাচ্ছেন মিষ্টি জান্নাত। অনেকে এই ছবি দেখে দুইয়ে দুইয়ে চার মেলালেও অনেকে আবার কথা তোলে- ইন্ডাস্ট্রিতে নিজের স্থান পোক্ত করতেই নাকি শাকিবের সঙ্গ দিয়েছেন মিষ্টি।
সেই কথার জবাবও দিয়েছেন মিষ্টি জান্নাত। শুধু তাই নয়, শাকিবের সঙ্গে তাদের একটি অন্যরকম ‘কাছের সম্পর্ক’ রয়েছে, তারও ইঙ্গিত দিয়েছেন মিষ্টি জান্নাত।
সাক্ষাৎকারে মিষ্টির কাছে জানতে চাওয়া হয়, শাকিব খান যদি সব ছেড়ে তার কাছে আসতে চান, তবে তিনি কী করবেন? জবাবে এই চিত্রনায়িকা বলেন, ‘সে যদি শুধুমাত্র তার দুই ওয়াইফকে নিয়ে থাকে বা তাদের ডিভোর্স দেয়, সেটা তো না। তার তো অনেক অনেক গার্লফ্রেন্ড থাকে। সো ওইটা আগে বন্ধ করতে হবে না?’
শুধু তাই নয়, এই সাক্ষাৎকারে শাকিব খানকে সরাসরি ‘ক্ষ্যাত’ বলেও মন্তব্য করেছেন মিষ্টি জান্নাত। দেশের শীর্ষ তিনজন স্টাইলিশ নায়কের নাম জানতে চাওয়া হলে মিষ্টি বলেন, ‘হিরো? হুম, শাকিব খান এক নাম্বারে। এটা এখন, আগে ও স্টাইলিশ ছিল না, আগে ক্ষ্যাত ছিল। সরি টু সে, শাকিব।’
নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে এই নায়িকা আরও বলেন, ‘শাকিবকে সবাই এটাই বলত। আমি যখন ছোটবেলায় ফার্স্ট ওকে এফডিসিতে দেখতে যাই, ও লিপস্টিক লাগায় বসে থাকত। ওটা দেখে আমি বেশ হতাশ হয়েছিলাম। মনে মনে বলেছিলাম— ও মাই গড, কাম অন! লাল লিপস্টিক পরে আছে হিরো, এটা হতে পারে? ওটা দেখে আমার এত বিরক্ত লেগেছিল যে এরপর থেকে ওকে দেখলেই আমার বিরক্ত লাগত। তবে ও যখন ‘শিকারী’ সিনেমায় অভিনয় করল, তখন ওকে দেখে ঠিকঠাক লেগেছে।’
তবে শাকিব খানের এই ভোলবদল ও বড় পরিবর্তনকে সাধুবাদ জানিয়েছেন মিষ্টি জান্নাত। তার ভাষায়, ‘মানুষের চেঞ্জ হওয়া উচিত না? তুমি যেরকম আছ তুমি সেরকম কেন থাকবা? আর যে সুপারস্টার বা অনস্ক্রিনে কাজ করছে, তার তো নিজেকেও দেখা উচিত যে কী করলে তাকে ভালো লাগবে বা পরিবর্তন আসবে। সো, এটা অবশ্যই প্রশংসনীয়।’