Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, মার্চ ৯, ২০২৬

রটারড্যামে পুরস্কার জিতল বাংলাদেশী সিনেমা ‘মাস্টার’

রটারড্যামে পুরস্কার জিতল বাংলাদেশী
রটারড্যামে পুরস্কার জিতল বাংলাদেশী

রটারড্যামে ‘মাস্টার’

নেদারল্যান্ডসে অনুষ্ঠিত ৫৫তম রটারড্যামে পুরস্কার জিতল বাংলাদেশী সিনেমা ‘মাস্টার’।  ‘রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ (আইএফএফআর)-এর ‘বিগ স্ক্রিন কমপিটিশন’ বিভাগে এই পুরস্কারটি জেতে ‘মাস্টার’। সিনেমাটি পরিচালনা করেছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত।  শুক্রবার রাতে এই পুরস্কার ঘোষণা করা হয় এবং নির্মাতার হাতে পুরস্কার তুলে দেয়া হয়। ‘মাস্টার’ এই বিভাগের ১২টি সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করে পুরস্কারটি জিতেছে।   

রটারড্যামে পুরস্কার জিতল বাংলাদেশী
‘মাস্টার’ এর পুরস্কার হাতে সিনেমাসংশ্লিষ্টরা ও রটারড্যাম কর্তৃপক্ষ | ছবি: আজমেরি হক বাঁধনের ফেসবুক

অভিনেত্রী আজমেরী হক বাঁধন তাঁর ফেসবুক স্ট্যাটাসে এই সুখবরটি জানিয়ে লিখেছেন, ‘আমরা বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জিতেছি। অভিনন্দন আমাদের পরিচালক ও পুরো টিমকে। বাংলাদেশের জন্য দারুণ একটি দিন।’   
এই জয়ের অনুভূতি জানাতে গিয়ে ছবিটির নির্মাতা রেজওয়ান শাহরিয়ার দেশের গণমাধ্যমকে বলেন, ‘এটা অনেক বড় সম্মানের। এ অনুভূতি প্রকাশ করার মতো নয়। আপনি আমাদের এ ক্যাটাগরির ছবিগুলোর তালিকা দেখলে দেখবেন, সেখানে অনেক ভালো ভালো সিনেমা ছিল। এ তালিকায় জায়গা পাওয়াতেই আমরা আনন্দিত ছিলাম। সেখানে পুরস্কার জয়, স্বপ্নের মতোই লাগছে।’

একজন শিক্ষকের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগের ও পরের বাস্তবতায় তৈরি হয় নানা সংকট। নির্বাচনে তার জন্য যারা সময়, শ্রম ও অর্থ ব্যয় করেন, পরবর্তী সময়ে তাদের প্রায় সবাই শিক্ষকের কাছে অন্যায্য সাহায্য প্রত্যাশা করেন। সেই সাহায্যপ্রত্যাশীদের এড়িয়ে যাওয়াও সম্ভব হয় না, আবার নিজের ব্যক্তিত্ব ও বিবেক তাকে বাধাগ্রস্ত করে। এই দ্বন্দ্বই তাকে পরিণত করে ভিন্ন এক মানুষে। এমন একটি গল্প নিয়েই তৈরি করা হয়েছে সিনেমাটি।

রটারড্যামে পুরস্কার জিতল বাংলাদেশী
মাস্টার’ এর পুরস্কার হাতে সিনেমাসংশ্লিষ্টরা ও বাংলাদেশী অন্যান্য অংশগ্রহণকারীরা | ছবি: আজমেরি হক বাঁধনের ফেসবুক

রটারড্যামে পুরস্কার জিতল বাংলাদেশী মাস্টার- জুরি সদস্যরা কি বলছেন?

সিনেমাটিকে পুরস্কারের জন্য বেছে নেওয়ার কারণ হিসেবে জুরি সদস্যরা জানিয়েছেন ‘মাস্টার’ মূলত একজন মানুষের নিজের নৈতিকতা ধরে রাখার লড়াইয়ের গল্প। ক্ষমতা ও পুঁজিবাদের প্রলোভন কীভাবে ধীরে ধীরে একজন আদর্শবাদী মানুষকে বদলে দেয়-ছবিতে তা সূক্ষ্মভাবে দেখানো হয়েছে। অসাধারণ ভিজ্যুয়াল, প্রাণবন্ত লোকেশন ও বাস্তবসম্মত পার্শ্বচরিত্রের ভিড়ে প্রধান অভিনেতা দক্ষ অভিনয়ে তুলে ধরেছেন চরিত্রটির ভেতরের দ্বন্দ্ব। শেষ পর্যন্ত ছবিটি ক্ষমতার সর্বগ্রাসী প্রভাবকেই উন্মোচিত করে।’

গত ২ ফেব্রুয়ারি রটারড্যামে বিগ স্ক্রিনে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। ছবিটি বেশ প্রশংসাও  কুড়ায় আন্তর্জাতিক মহলে।

রটারড্যামে পুরস্কার জিতল বাংলাদেশী
রটারড্যামে পুরস্কার হাতে জাকিয়া বারী মম, নাসিরউদ্দিন খান ও আজমেরী হক বাঁধন | ছবি: আজমেরি হক বাঁধনের ফেসবুক

ছবিটির প্রিমিয়ার হওয়ার আগে যুক্তরাজ্যভিত্তিক প্রযোজনা প্রতিষ্ঠান ‘কাওয়ানন ফিল্মস’ নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত হওয়ায় ছবিটি বাড়তি আলোচনায় আসে। প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন চার্লি চ্যাপলিনের নাতনি কারমেন চ্যাপলিন ও প্রযোজক আশিম ভাল্লা।

রটারড্যামে নির্মাতার সাথে উৎসবে অংশ নিয়েছেন অভিনয়শিল্পী অভিনেত্রী জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন ও নাসিরউদ্দিন খান।  

ছবিতে আরও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, লুৎফর রহমান জর্জ ও শরীফ সিরাজ। গল্প, চিত্রনাট্য, পরিচালনা ও প্রযোজনা করেছেন নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত।

গত ২৯ জানুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসব ৮ ফেব্রুয়ারি শেষ হবে।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

থালাপতি বিজয় বিচ্ছেদ ও পরকীয়া নিয়ে যা বললেন  

থালাপতি বিজয় দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় বর্তমানে ব্যক্তিগত জীবন নিয়ে তীব্র…
থালাপতি বিজয় বিচ্ছেদ ও পরকীয়া নিয়ে

হঠাৎ কেন ‘সাইলেন্স জেসচার’ ট্রেন্ডে ভাসছে ঢালিউড!

‘সাইলেন্স জেসচার’ ঢালিউডের সাম্প্রতিক সিনেমাগুলোর পোস্টার ও টিজারে একটি নতুন ভিজ্যুয়াল ট্রেন্ড লক্ষ্য করা…
‘সাইলেন্স জেসচার’ ট্রেন্ডে

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘মায়ের ডাক’ সিনেমার মহরতে

‘মায়ের ডাক’ সিনেমা দেশে ঘটে গেল এক বিরল ঘটনা। সাধারণত সিনেমার মহরতে দেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের দেখা মেলা ভার।…
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ইরান-ইসরাইল দ্বন্দ্ব নিয়ে ১০টি সেরা সিনেমা ও সিরিজ

ইরান-ইসরাইল সংঘাতভিত্তিক ১০টি স্পাই থ্রিলার মধ্যপ্রাচ্যের রাজনীতি, গুপ্তচরবৃত্তি এবং দীর্ঘদিনের দ্বন্দ্ব…
ইরান-ইসরাইল দ্বন্দ্ব নিয়ে ১০টি সেরা সিনেমা ও সিরিজ
0
Share