Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬

কোথায় হারিয়ে গেল বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালা : চমক

কোথায় হারিয়ে গেল বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালা

কোথায় হারিয়ে গেল বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালা

গ্রামবাংলার ঐতিহ্যবাহী যাত্রাশিল্প ধুঁকে ধুঁকে চলছে। খোঁড়াতে খোঁড়াতে এসে দাঁড়িয়েছে খাদের কিনারে।  বর্তমানে দেশের কোথাও মিলে না যাত্রাপালা প্রদর্শনের অনুমতিও। আবহমান বাংলার লোক সংস্কৃতির এই প্রানবন্ত রূপটি হারিয়ে যেতে বসেছে । অভিনেত্রী আক্ষেপ করে বলেছেন কোথায় হারিয়ে গেল বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালা ।

কোথায় হারিয়ে গেল বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালা
রুকাইয়া জাহান চমক

রবিবার রাতে ফেসবুকে এক ভিডিও পোস্ট করেন।  ক্যাপশনে এই অভিনেত্রী দেশের যাত্রাপালা নিয়ে আক্ষেপ প্রকাশ করেন।  চমকের প্রশ্ন, ‘কোথায় হারালো বাংলার সেই যাত্রাপালা?

চমকের ফেসবুক পোস্ট

চমক তার পোস্টে লেখেন, ‘যে মঞ্চে একসময় গমগম করতো ঢোলের শব্দ, আমাদের মাটির গল্প, আমাদের পূর্বপুরুষের হাসি-কান্না, আমাদের শেকড়। সব একে একে হারিয়ে যাচ্ছে সস্তা বিনোদনের আড়ালে।’

রুকাইয়া জাহান চমক

অভিনেত্রীর মতে, যাত্রাপালা কেবল বিনোদন নয়, এটি বাঙালির লোকসংস্কৃতি ও লোকবিশ্বাসের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত।  তিনি বলেন, ‘এই যাত্রাপালা শুধু নাটক না, এটা ছিল বাঙালির লোকসংস্কৃতি, লোকবিশ্বাস, লোকআত্মা।  যেখানে অভিনেত্রী আর দর্শকের মাঝে কোনো পর্দা ছিল না ছিল শুধু মাটির গন্ধ আর প্রাণের সংযোগ।

চমক ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন রুকাইয়া জাহান চমক।  ২০২০ সালে অভিনয়ে ক্যারিয়ার শুরু করেন।  তার উল্লেখযোগ্য নাটক ও সিরিজ হলো ‘হায়দার’, ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হাজব্যান্ড’।

+ posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

এ আর রহমান অতিথি হওয়ায় তোপের মুখে কপিল শর্মা

কপিল শর্মা শোতে এ আর রহমান বলিউডের পিছু ছাড়ছে না রাজনৈতিক প্রভাব ও রাজনীতিবিদদের নজরদারি। বিশেষত ধর্মীয়…
এ আর রহমান অতিথি হওয়ায়

গ্র্যামি অ্যাওয়ার্ডসের লালগালিচায় নানান রকম সাজে তারকারা

গ্র্যামি অ্যাওয়ার্ডস বাংলাদেশ সময় সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারিয়ানে অনুষ্ঠিত…
গ্র্যামি অ্যাওয়ার্ডসের লালগালিচায়

বৌদ্ধ আধ্যাত্মিক নেতা দালাই লামা গ্র্যামি অ্যাওয়ার্ড জিতলেন

আধ্যাত্মিক নেতা দালাই লামা ভারতে নির্বাসিত অবস্থায় থাকা ৯০ বছর বয়সী তিব্বতী বৌদ্ধ আধ্যাত্মিক নেতা দালাই লামা…
বৌদ্ধ আধ্যাত্মিক নেতা দালাই লামা
0
Share