Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

শাহরুখপুত্র আরিয়ানের প্রথম ওয়েব সিরিজের টিজার প্রকাশ

শাহরুখপুত্র আরিয়ানের প্রথম ওয়েব সিরিজের টিজার প্রকাশ

শাহরুখপুত্র আরিয়ানের প্রথম ওয়েব সিরিজের টিজার প্রকাশ

রঙিন পর্দায় হাজির হলেন বলিউড বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। শাহরুখপুত্র আরিয়ানের প্রথম ওয়েব সিরিজের টিজার প্রকাশ । ‘দ্য ব্যা**ডস অব বলিউড’-এর প্রথম ঝলক প্রকাশের মধ্য দিয়ে ক্যারিয়ারের সূচনা করলেন আরিয়ান খান। এটি তার প্রথম ওয়েব সিরিজ। আর টিজারটি প্রকাশ হওয়ামাত্র হইহই রইরই চারিদিকে এখন

‘দ্য ব্যা**ডস অব বলিউড

ফার্স্টলুক টিজারে রয়েছে আরিয়ানের ভয়েসওভার এবং উপস্থিতি, প্রথমে দেখে মনেই হচ্ছিলো এটি স্বয়ং শাহরুখ খান। হাটা চলা ভঙ্গিমা ও লুক সবটাতেই যেন শাহরুখের ছাপ স্পষ্ট।

টিজারটি শুরু হয় শাহরুখের ‘মোহাব্বাতে’ সিনেমার আইকনিক সেই ভায়োলিনের সুর দিয়ে। এরপর শোনা যায় শাহরুখের কণ্ঠে পরিচিত সেই বিখ্যাত সংলাপ, “এক লাড়কি থি দিওয়ানি সি, এক লাড়কে পে বো মারতি থি” (এক পাগল মেয়ে ছিল, যে এক ছেলের প্রেমে অন্ধ হয়ে গিয়েছিল)। এর পরপরই দেখা যায় সিরিজের প্রধান দুই চরিত্র লক্ষ্ম্য ও সাহের বাম্বার রোমান্টিক দৃশ্য।

তবে হঠাৎই আরিয়ান হাজির হন, আর কাহিনির মোড় ঘুরে যায়। তিনি বলেন, এই সিরিজ যতটা প্রেম নিয়ে, ততটাই ভরা উন্মাদনা আর অ্যাকশনে। এরপর দেখা যায় লড়াই, ভাঙা নাক, ঝলমলে গ্ল্যামারের দৃশ্য।

শাহরুখপুত্র আরিয়ানের প্রথম ওয়েব সিরিজের টিজার প্রকাশ

আরিয়ানের কণ্ঠে আরো শোনা যায়, ‘বলিউড—যাকে আপনারা বছরের পর বছর ভালোবেসেছেন, আবার সমালোচনাও করেছেন। আমিও তাই করব, দেব প্রচুর ভালোবাসা, আর একটু আক্রমণ।’

শাহরুখপুত্র আরিয়ানের প্রথম ওয়েব সিরিজের টিজার প্রকাশ

‘দ্য ব্যা**ডস অব বলিউড’ সিরিজটি লিখা ও পরিচালনা দুটোই করেছেন আরিয়ান খান। বিলাল সিদ্দিকি ও মানব চৌহান সহ-নির্মাতা হিসেবে কাজ করেছেন। প্রযোজনা করেছেন গৌরী খান। লক্ষ্ম্য ও সাহের বাম্বার পাশাপাশি অভিনয় করেছেন ববি দেওল, মনোজ পাহওয়া, মোনা সিং, মনীশ চৌধুরী, রাঘব জুয়াল, আন্যা সিং, বিজয়ন্ত কোহলি ও গৌতামী কাপুর।

আরো থাকছেন সালমান খান, করণ জোহর ও রণবীর কাপুরের মতো তারকা। এছাড়া শাহরুখ খানকেও একটি বিশেষ চরিত্রে দেখা যাবে এতে। নেটফ্লিক্সে এ বছরের শেষের দিকে মুক্তি পেতে যাচ্ছে সিরিজটি।

Website |  + posts
Share this article
Comments 1
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নায়িকা নুসরাত জাহানকে গম পাচারের অভিযোগে তলব ইডির

নুসরাত জাহান টালিউড নায়িকা নুসরাত জাহানকে রেশন দুর্নীতি মামলায় তলব করেছেন ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা…
নায়িকা নুসরাত জাহানকে

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে…
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা

মাতিয়া বাণু শুকু’র চিকিৎসার জন্য সরকারের কাছে সাহায্যের আবেদন

মাতিয়া বাণু শুকু দেশের অন্যতম মেধাবী  চিত্রনাট্যকার, নাট্যকার ও পরিচালক মাতিয়া বাণু শুকু । তিনি ভাষা সৈনিক…
মাতিয়া বাণু শুকু

কানাই দাস বাউলকে শেষ গান শোনাতে পারলেন না ‘রইদ’ নির্মাতা সুমন   

কানাই দাস বাউল উপমহাদেশের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী বাউল কানাই দাস গত ১৮ এপ্রিল মারা গেছেন। মানবতাবাদী ও…
কানাই দাস বাউল
0
Share