Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬

নির্মাতা ও প্রযোজক হিসেবে মৌসুমিকে কতটুকু চেনেন?  

নির্মাতা ও প্রযোজক হিসেবে মৌসুমিকে কতটুকু চেনেন?

নির্মাতা ও প্রযোজক হিসেবে মৌসুমিকে কতটুকু চেনেন?

চিত্রনায়িকা মৌসুমীর আসল নাম আরিফা পারভিন জাহান মৌসুমী। ১৯৯৩ সালে ব্লকবাস্টার ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবির মাধ্যমে বাংলা চলচ্চিত্রে প্রবেশ করেন মৌসুমী। ওই ছবিতে তার বিপরীতে ছিলেন বাংলা সিনেমার অমর নায়ক সালমান শাহ। এরপর থেকেই মৌসুমীর উন্নতির শুরু। নায়িকা হলেও বেশ দূরদর্শীও ছিলেন এই নায়িকা। অভিনয়ে আসার তিন বছরের মাথায় প্রযোজক বনে যান তিনি। নির্মাতা ও প্রযোজক হিসেবে মৌসুমিকে কতটুকু চেনেন? জানুন তার নির্মাণজীবনের শুরু, প্রযোজনার সাফল্য, চ্যালেঞ্জ ও অর্জনের গল্প , একজন বহুমুখী শিল্পীর ভিন্ন পরিচয়ের যাত্রা।

নির্মাতা ও প্রযোজক হিসেবে মৌসুমিকে কতটুকু চেনেন?
নির্মাতা ও প্রযোজক হিসেবে মৌসুমিকে কতটুকু চেনেন?
মৌসুমি

১৯৯৬ সালে মৌসুমী প্রতিষ্ঠা করেন প্রযোজনা প্রতিষ্ঠান ‘কপোতাক্ষ চলচ্চিত্র’। সেখান থেকেই মুক্তি পায় তার প্রযোজিত প্রথম ছবি ‘গরীবের রানী’। পরিচালনা করেন মনোয়ার খোকন। এরপর মুশফিকুর রহমান গুলজারের পরিচালনায় মুক্রি পায় সিনেমা ‘সুখের ঘরে দুখের আগুন’ এবং মনতাজুর রহমান আকবরের পরিচালনায় সিনেমা ‘বউয়ের সম্মান’।

গরীবের রানী

এরপর দীর্ঘ ১৯ বছরের বিরতির পর ‘আমি এতিম হতে চাই’ ছবির মাধ্যমে আবারও প্রযোজনায় ফিরে আসেন নায়িকা। মৌসুমীর সঙ্গে ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন ঋদ্দি টকিজ।

পরিচালক হিসেবেও পদচারণা করেন মৌসুমী। ২০০৩ সালে সিনেমা ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ দিয়ে চলচ্চিত্র পরিচালনায় নাম লেখান মৌসুমী। পরবর্তীতে ২০০৫ সালে তিনি পরিচালনা করেন আলোচিত ছবি ‘মেহের নিগার’। যেটির কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেন মৌসুমী। ২০১৬ সালে তিনি ‘শূন্য হৃদয়’ নামে একটি টেলিফিল্মও পরিচালনা করছেন।

কখনো মেঘ কখনো বৃষ্টি


মৌসুমী তার অভিনয় জীবনে তিনবার ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’, তিনবার ‘মেরিল প্রথম আলো পুরস্কার এবং তিনবার ‘বাচসাস পুরস্কার’ জিতেন। বর্তমানে সবরকম কাজ থেকে দূরে আছেন এই অভিনেত্রী ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘বরবাদ ২’ সিনেমা নিয়ে শাকিব খানের ইঙ্গিতপূর্ণ পোস্ট   

আসছে ‘বরবাদ ২’ ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান কি এবার ‘বরবাদ’-এর সিক্যুয়েল নিয়ে ফিরছেন?…

তারকাহীন নির্বাচনেও সরগরম এফডিসি ক্যানটিন

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন। এই নির্বাচনকে…
এফডিসি

চলতি মাসেই শুরু অপু বিশ্বাসের ‘শিকার’-এর শুটিং

অবশেষে সিনেমায় অপু বিশ্বাস দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’…
অপু বিশ্বাস

এমবাপ্পের সাথে নেটফ্লিক্স তারকা এস্টার এক্সপোসিতোর প্রেমের গুঞ্জন  

এমবাপ্পের কার সাথে প্রেম করছেন? বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা কিলিয়ান এমবাপ্পে। ফুটবলের পাশাপাশি এবার তাঁর…
এমবাপ্পের সাথে নেটফ্লিক্স তারকা এস্টার এক্সপোসিতোর
0
Share