Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ২৪, ২০২৬

‘হুব্বা’ নিয়ে আমি সন্তুষ্ট – মোশাররফ করিম

ছবি: সংগৃহীত

১৯ জানুয়ারি ভারতের পাশাপাশি বাংলাদেশেও মুক্তি পাবে ‘হুব্বা’। তাইতো ছবিটি নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বললেন মোশাররফ করিম। গণমাধ্যমকে জানালেন তার শুটিং অভিজ্ঞতা।

‘হুব্বা’ নিয়ে শুরুতেই অভিনেতা জানান, “সাধারণত আমার কোনও ছবি নিয়ে খুব একটা সন্তুষ্টি প্রকাশ করি না, কিন্তু ‘হুব্বা’–র ক্ষেত্রে ব্যপারটা ভিন্ন। আমার কাজ নিয়ে এবার আমি সত্যিই সন্তুষ্ট।”

দর্শকরা কেন ছবিটি দেখবে সে বিষয়ে মোশাররফ করিম বলেন, “একটা কারণ ‘হুব্বা’ বাংলাদেশে মুক্তি পাচ্ছে। দ্বিতীয়ত, ‘হুব্বা’–য় মোশাররফ করিম আছে। তৃতীয়ত, আমার ছবির সংলাপের মতো করে বলতে হয়, এই ‘হুব্বা’ দেখতে সবাই হলে চলে আসবে, নইলে পৈতে করে দেব।”

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার দাউদ ইব্রাহিম ওরফে হুব্বা শ্যামলের জীবনের ঘটনাবলি নিয়ে নির্মিত হয়েছে ‘হুব্বা’। সিনেমায় নাম চরিত্রে মোশাররফ করিম ছাড়াও থাকছেন ইন্দ্রনীল সেনগুপ্ত পৌলমী বসু, শ্রাবণী দাস, সৌমিক হালদারসহ আরও অনেকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘প্রমাণ করতে পারলে যা চাইবে তাই দেব’, চ্যালেঞ্জ ছুড়লেন ববি

গুজবে ক্ষুব্ধ ববি চিত্রনায়িকা ইয়ামিন হক ববিকে ঘিরে সম্প্রতি নতুন করে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ব্যবসায়ী…
ববি

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

কূটনীতিতে হাবিবের মহাজাদু বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে…
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

১৭ কোটি টাকার ‘ডিয়ার ইউ’ সিনেমার আয় তিন হাজার কোটি টাকা

চীনের সিনেমা ‘ডিয়ার ইউ’ চীনের চলচ্চিত্র অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে পারিবারিক নাট্যধর্মী সিনেমা ‘ডিয়ার ইউ’।…
ডিয়ার ইউ সিনেমা

মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখনো লেনিনকে দেখেন নচিকেতা

আমি প্রাইভেট বামপন্থী-নচিকেতা ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দীর্ঘ দেড় দশক পর তৃণমূল কংগ্রেস হেরে…
মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিনকে দেখেন নচিকেতা
0
Share