Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, জুন ১, ২০২৬

হাসপাতালে ভর্তি শাকিব খানের নৃত্য পরিচালক

আজিজ রেজা ও শাকিব খান । ছবি: গুগল

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নৃত্য পরিচালক আজিজ রেজা। তার অসুস্থতার খবরটি নিশ্চিত করেছেন ঢালিউডের আরেক নৃত্য পরিচালক হাবিব রহমান।

হাবিব জানান, ‘আজিজ রেজা ভাই হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন রয়েছেন তিনি। সফলভাবে অস্ত্রোপচারও হয়েছে। তার হার্টে একটি রিং পরানো হয়েছে। বর্তমানে সিসিইউতে রয়েছেন। কথাও বলতে পারছেন।’

প্রসঙ্গত, ঢালিউডের অসংখ্য গানের নৃত্য পরিচালনার পাশাপাশি আজিজ রেজা টলিউডেও কাজ করেছেন। চলচ্চিত্রাঙ্গনে নৃত্য পরিচালক আমির হোসেন বাবুর মাধ্যমে অভিষেক করার পর থেকে এখন পর্যন্ত তিনি কোরিওগ্রাফি করেছেন ১ হাজার ৯৬টি গানে।

নৃত্য পরিচালক হিসেবে আজিজ রেজা সবার কাছে গ্রহণযোগ্যতা পান ‘তুফান মেঘ’ সিনেমায় কাজ করার পর থেকে। এ ছবিতে এককভাবে নৃত্য নির্দেশনা দিয়েছিলেন। ঢালিউডের পাশাপাশি কলকাতার ১৯টি সিনেমায় নৃত্য পরিচালনা করেছেন তিনি।

আজিজ রেজার হাত ধরেই চলচ্চিত্রে অনেক অভিনয়শিল্পীর অভিষেক হয়েছে। সেই তালিকায় আছেন ঢালিউড সুপারস্টার শাকিব খানও।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

আগের শাকিব খানকে ক্ষ্যাত বললেন মিষ্টি জান্নাত

ঢালিউড সুপারস্টার ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা মিষ্টি জান্নাত আবারও আলোচনায় এসেছেন ঢালিউড সুপারস্টার শাকিব…

সিনেমার নাম নিয়ে হুমকির মুখে মনোজ বাজপেয়ী

ঘুষখোর পণ্ডিত জনপ্রিয় ভারতীয় অভিনেতা মনোজ বাজপেয়ী নতুন সিনেমা ‘ঘুষখোর পণ্ডিত’–এর নাম ঘিরে সৃষ্ট বিতর্কে হুমকি…

গোপনে বিয়ে করলেন দুয়া লিপা ও ক্যালাম টার্নার

পপসংগীত তারকা আন্তর্জাতিক পপসংগীত তারকা দুয়া লিপা ও ফ্যান্টাস্টিক বিস্টস খ্যাত অভিনেতা ক্যালাম টার্নার বিয়ে…
গোপনে বিয়ে করলেন দুয়া লিপা ও ক্যালাম টার্নার
0
Share