Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুলাই ১, ২০২৬

হাসপাতালে পরীমণি

পরীমণি ও তার ছেলে পুণ্য । ছবি: ফেসবুক

একটা ধকল কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেই চিত্রনায়িকা পরীমণির সামনে আসে আরেক নতুন চ্যালেঞ্জ। মাত্রই নিজ এলাকা বরিশাল থেকে ফিরেছেন তিনি। থাকার কথা ছিল রেজা ঘটকের ‘ডোডোর গল্প’ সিনেমার সেটে। কিন্তু নিয়তি তাকে নিয়ে পৌঁছেছে হাসপাতালে!

পরীর ছেলে পুণ্য এখন ভর্তি আছে হাসপাতালে। অসুস্থ ছিলেন পরীসহ তার বাসার অন্যান্যরাও। সবাই সুস্থ হয়ে উঠলেও পুণ্য এখনও অসুস্থ। জানা গেছে, ১১ জানুয়ারি থেকেই অসুস্থ পরীর বাসার সবাই। বিষয়টি নিশ্চিত করেছেন চিত্রনায়িকা নিজেই।

১৪ জানুয়ারি পরীমণি তার অফিশিয়াল ফেসবুক হ্যান্ডেল থেকে পোস্ট করেছেন একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে পুণ্য’র ছোট হাতে লাগানো ক্যানুলা। হাসপাতাল থেকে তোলা পুণ্য’র ক্যানুলা লাগানো হাতের ছবির সাথে দীর্ঘ ক্যাপশনে পরী লিখেছেন, “শীতকালে সবাই খাবার দাবার বুঝে খাবেন। বিশেষ করে বাইরের খাবার। এত ব্যাকটেরিয়া, ভাইরাস শীতের সময় এসব থেকে সেইফ থাকা মুশকিল। বরিশাল থেকে ফেরার পথে একটা ফলের দোকান থেকে কিছু ফল কিনেছিলাম। বাসায় ফল খাওয়ার আগে রেগুলার যেভাবে ক্লিন করা হয় সেভাবে না করেই শুধু মিনারেল ওয়াটার দিয়ে ধুয়ে খেয়েছিলাম। বাবু খুবই অল্প পরিমান মানে দুই একটা বাইট নিয়েছিলো। ব্যাস! বাচ্চা, আমি, আমার গাড়ি চালক সহ আমার বাসার মোট পাঁচ জন ফুড পয়জনিং নিয়ে ১১ তারিখ রাত থেকে হসপিটালে।”

এরপর পরীর হাতে জমে থাকা কাজ নিয়ে তিনি লিখেছেন, “নানুবাড়ি থেকে ভীষণ রকম গুড এনার্জি নিয়ে ফিরেছিলাম। জমে থাকা কাজগুলো একটানা শেষ করব ভাবছিলাম। গতকাল (শনিবার) আমার ওয়েব ফিল্ম ‘কাগজের বউ’র প্রেস মিট ও প্রিমিয়ার ছিল এফডিসিতে। থাকতে পারিনি।”

সব মিলিয়ে একের পর এক চ্যালেঞ্জ মোকাবিলা করেই পরীর বর্তমান পথচলা। এরই মাঝে ১৯ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে অভিনেত্রীর চলচ্চিত্র ‘কাগজের বউ’। সিনেমাটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। সিনেমায় নায়ক হিসেবে আছেন ডিএ তায়েব ও মামনুন ইমন। ‘কাগজের বউ’ সিনেমার মাধ্যমেই ২০২৪ সালের প্রথম ছবি হিসেবে পর্দায় দেখা দিতে যাচ্ছেন পরী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

রায়হান রাফী-সাদের চমক, আন্তর্জাতিক স্বীকৃতি পেল ‘আইস’

রাফী-সাদের যৌথ সিনেমার সাফল্য ঢালিউডের জনপ্রিয় বাণিজ্যিক নির্মাতা রায়হান রাফী এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত…
রাফী-সাদের ‘আইস’

মুস্তাফা মনোয়ার বনানীতে চিরনিদ্রায় শায়িত

মুস্তাফা মনোয়ারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় রাজধানীর বনানীতে চিরনিদ্রায় শায়িত হয়েছেন মুস্তাফা মনোয়ার ।…
বনানীতে চিরনিদ্রায় শায়িত মুস্তাফা মনোয়ার
0
Share