Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

হলিউডে বাংলাদেশী অভিনেত্রী অপর্ণার অভিষেক

বাংলা নাটকের অভিনেত্রী অপর্ণা কির্ত্তনীয়া। তিনি পেশায় একজন প্রকৌশলী। নাটকের পাশাপাশি বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে দেখা যায় তাকে। প্রথমবারের মতো কাজ করছেন চলচ্চিত্রে। দেশে নয়, হলিউডের সিনেমায় কাজ করছেন এই অভিনেত্রী। সিনেমার নাম ‘ফ্লিটিং লাইট’।      

ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমের জন্য সিনেমাটি নির্মাণ করেছেন হলিউডের পরিচালক লিওন লি। হলিউডের এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রেই দেখা যাবে অপর্ণাকে। এমনটাই  জানিয়েছেন অভিনেত্রী। এক বাংলাদেশি মেয়ের সঙ্গে একজন চায়নিজ ব্যবসায়ীর প্রেম, বিয়ে এবং বিচ্ছেদের রসায়ণ দেখা যাবে এ সিনেমায়। সিনেমাটিতে কাজ করা প্রসঙ্গে অপর্ণা গণমাধ্যমকে বলেন, ‘প্রকৃতপক্ষে একজন অভিনেতা-অভিনেত্রীর সব সময় স্বপ্ন থাকে সে হলিউড হোক বা বলিউড হোক এরকম বড় কোন প্লাটফর্মে কাজ করবেন আর যখন সে স্বপ্নটা একদম কাছে চলে আসে, যখন সেই স্বপ্নটা আপনাকে এসে জিজ্ঞেস করে আপনি কি অভিনয় করতে চান, তখন আপনার উত্তর নিঃসন্দেহে হ্যাঁ হবে। আমার বেলায় ব্যাপারটা এরকমই হয়েছে’।

ডিরেক্টর লিওয়েন লি- এর সাথে শুটিংয়ে অপর্না | ছবি: ফেসবুক

আমি সাথে সাথেই আমার ডিরেক্টর লিওয়েন লিকে বলে দিয়েছি যে হ্যাঁ, আমি আপনার সঙ্গে কাজ করতে চাই, আমি অনেক কিছু শিখতে চাই, অনেক কিছু জানতে চাই। এবং ডিরেক্টর লিওয়েন লি এর সাথে কাজ করা তার থেকে বিভিন্ন রকম অভিজ্ঞতা পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি।‘

 সিনেমাটিতে সুযোগ পাওয়া প্রসঙ্গে অপর্ণা বলেন, ‘ডিরেক্টর লিওয়েন লির অন্য একটা প্রজেক্টে আমার ফ্রেন্ড কাজ করেছিল। পরবর্তী প্রজেক্টের জন্য মিস্টার লি আমায় অডিশানে ডাকেন এবং সিলেক্ট করেন। আমি যখন মিষ্টার লিয়ের মুখে গল্পটা শুনেছি তখন আমি সাথে সাথেই হ্যাঁ বলে দিয়েছিলাম’।

লিয়ন লি একজন চলচ্চিত্র নির্মাতা, যিনি অ্যাকশন, রোমান্স, ঐতিহাসিক ড্রামা এবং সাসপেন্সসহ নানা ধরণের নির্মাণের জন্য পরিচিত। সিক্স-ডি ফিল্ম স্টুডিওসের প্রেসিডেন্ট হিসেবে তিনি দর্শকদের জন্য আকর্ষনীয় গল্প পর্দায় তুলে আনতে কাজ করে যাচ্ছেন। তার কিছু উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ব্যাটল ফর গ্লোরি’, ‘ট্রিপল লাভ’, ‘ইহেনারা’, ‘গ্রিন হাট’ ও ‘ফ্রড ইন ফ্রড’। এবার তিনি আনছেন ‘ফ্লিটিং লাইট’। জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরেই অ্যামাজন প্রাইম ভিডিওতে সিনেমাটি দেখা যাবে।

এছাড়াও এবারের ঈদে এই নায়িকার অভিনীত কিছু টিভি নাটকও আসছে। অ্যামাজন প্রাইমের প্রজেক্ট ‘ফ্লিটিং লাইট’ শেষ করে অ্যামাজন প্রাইমের দ্বিতীয় প্রজেক্ট নিয়ে কাজ শুরু করার পরিকল্পনা করছেন এই অভিনেত্রী।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কলকাতায় ‘অপ্রীতিকর’ ঘটনার গুঞ্জন, যা বললেন মোশাররফ করিম

মোশাররফ করিমকে হেনস্তা জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে ঘিরে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এক…
মোশাররফ করিম

বিশ্বমঞ্চে বাংলাদেশের ‘মাস্টার’, এবার যুক্তরাজ্যে প্রিমিয়ার

রটারডাম ও সিডনির পর লন্ডনে ‘মাস্টার’ আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি আরও জোরালো করতে যাচ্ছে…
মাস্টার

নেটফ্লিক্সের ডকুমেন্টারিতে রোনালদিনহোর উত্থান ও পতনের গল্প

মাঠের জাদুকরের অজানা অধ্যায় ফুটবলপ্রেমীদের জন্য নেটফ্লিক্স নিয়ে এসেছে নতুন ডকুমেন্টারি সিরিজ “Ronaldinho: The…
রোনালদিনহো

‘লগান’ শুটিংয়ের অজানা গল্প – সিনেমায় জয়, বাস্তবে হার

লগানের শুটিংয়ে বন্ধুত্ব ও প্রতিদ্বন্দ্বিতার গল্প ২০০১ সালে মুক্তি পাওয়া আশুতোষ গোয়াড়িকরের ‘লগান’ শুধু একটি…
লগান
0
Share