Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

স্যার মোশাররফের সাথের স্মৃতি শোনালেন শিল্পী কনা

মোশাররফ করিমকে নিয়ে বলছেন স্মৃতিচারণ করলেন তার ছাত্রী গায়িকা দিলশাদ নাহার কনা। “মোশাররফ করিমের ডাক নাম শামীম। আমরা শামীম ভাইয়া বলে ডাকতাম। আমরা কখনো ভাবিনি উনি এত বড় অভিনেতা হবেন। উনি খুবই রাগি স্যার ছিলেন। বাংলা এবং ইংরেজি পড়াতেন তিনি।’ এমনটাই বলছেন কনা।

অভিনয়ে আসার আগে মোশাররফ করিম শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত ছিলেন। ই-হক কোচিং সেন্টারের নাখালপাড়া শাখায় পড়াতেন মোশাররফ করিম। সব ছাত্রছাত্রীরাই ছিলেন তার পড়ার খুব ভক্ত। তেমনই একজন শিক্ষার্থী ছিলেন গায়িকা কনা।

সম্প্রতি এক টিভি সাক্ষাৎকারে সেই সময়ের স্মৃতিচারণ করেন তিনি। কনার কথায়, দশম শ্রেণিতে পড়ার সময় ই-হক কোচিংয়ে ভর্তি হন কনা।

সেখানেই অভিনেতা মোশাররফ করিমকে শিক্ষক হিসেবে পেয়েছিলেন এই গায়িকা।  

কনা আরো বলেন, আমি শুরুতে খুব একটা প্রিয় ছিলাম না। কারণ আমি পড়ালেখায় খুব একটা ভালো না। ম্যাক্সিমাম সময় বকাবকির ওপরে থাকতাম। একদিন আমি ক্লাস মিস করলাম, অফিসে আমাকে ডেকে মোশাররফ ভাইয়া আড় চোখে তাকিয়ে বলল- ‘তুমি কাল আসো নাই কেন?’, আমি বললাম- ‘কাল বাংলা একাডেমিতে আমার একটা প্রতিযোগিতা ছিল এ জন্য আসতে পারিনি সরি।“  

এরপর যোগ করে কনা বলেন, এরপর কিসের প্রতিযোগিতা এ সম্পর্কে বিস্তারিত বলার পর গান শুনতে চাইলেন, কী গান করেছি। এরপর ভয়ে তো দাঁড়িয়ে আছি, চোখ বন্ধ করে গাইলাম ‘খোল খোল খোল বধূয়া’ গানটি। এরপর আমার দিকে তাকিয়ে বলল, ‘খুব ভালো গাইছ, যাও’। এরপর থেকে পুরো কোচিংয়ে আমার টিট্রমেন্ট ভিন্ন হয়ে গেল। ৮টার ক্লাস থাকলেও ৯টায় গেলেও ভাইয়া বলত, ‘হুম, সামনের বেঞ্চে বসো। আজকের ক্লাস ভক্তিমূলক গান দিয়ে শুরু করলে কেমন হয়?’

বর্তমানে দেশের শোবিজের তুমুল জনপ্রিয় মোশাররফ করিম ও কনা। এ কারণে মাঝেমধ্যেই বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয় তাদের। বর্তমান সময়ে দেখা হলে কী পরিস্থিতি হয় সেটা কনা বললেন এভাবে, এখন যখন শামীম ভাইয়ের (মোশাররফ করিম) সঙ্গে দেখা হয়, তখন ফেল ফেল করে তাকিয়ে থাকে। মাথায় হাত দিয়ে বলে, ‘কনা না? কত বড় হয়ে গেছ তুমি, এত বড় স্টার হয়ে গেছ!’ এমন একটা ভাব করে মনে হয় উনার চেয়ে বড় স্টার আমি।“   

চলচ্চিত্রে কনার গাওয়া প্রথম হিট গান ‘লাজুক পাতার মতো লজ্জাবতী’। এই গানটি প্রজাপতি’ সিনেমার। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাতে অভিনয় করেছিলেন মোশাররফ করিম। যদিও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত সিনেমাটির এই গানটিতে অভিনয় করেছিলেন জাহিদ হাসান ও চিত্রনায়িকা মৌসুমী। তবে স্যার আর ছাত্রীর একটা মেলবন্ধনও বলা যায় একে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share