Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬

সুস্থ হয়েই কলম্বিয়ার মঞ্চ মাতালেন শাকিরা

২০২৪ সালে মুক্তি পায় শাকিরার ১২তম স্টুডিও অ্যালবাম ‘ওমেন ডোন্ট ক্রাই অ্যানিমোর’। সেই অ্যালবামেরই কনসার্ট ট্যুর শুরু করেছেন ৪৮ বছর বয়সী গায়িকা। তবে পেরুতে ট্যুর চলাকালীন প্রচন্ড পেটব্যাথার কারণে হাসপাতাল ভর্তি হলে স্থগিত রাখা হয় কনসার্টের পরবর্তী শোগুলো।

বেশ কিছুদিন চিকিৎসার পরে সুস্থ হয়ে আবারও মঞ্চে ফিরেছেন এ বিশ্বনন্দিত পপতারকা। সুস্থ হয়েই দর্শকদের গানে গানে বিহ্বল করে দিলেন শাকিরা। গত ২৬ ফেব্রুয়ারি রাতে পারফর্ম করেন নিজের দেশ কলম্বিয়ার বোগোতাতে। বোগোতার মঞ্চে চিরচেনা রূপে হাজির হন শাকিরা। নাচে-গানে রীতিমতো ঝড় তোলেন।

জানা গেছে, এই মিউজিক্যাল ট্যুরে পেরু হয়ে কলম্বিয়ায় এসেছেন শাকিরা। কলম্বিয়ার পর্ব শেষ করে এরপর চিলি, আর্জেন্টিনায় পারফর্ম করবেন। আগামী ৩০ জুন যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে পারফর্মের মধ্য দিয়ে শেষ হবে অ্যালবাম ট্যুর।

এর আগে, গত ১৫ ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি হন শাকিরা। নিজের অসুস্থতার খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন শাকিরা। তিনি জানান, পেট ব্যথার জন্য ইমারজেন্সিতে ভর্তি করা হয় তাকে। ডাক্তাররা তাকে পারফরম করতেও নিষেধ করে দেয়।

ফলে তিনি স্টেজে উঠে পারফর্ম করতে পারবেন না। এজন্য ভক্ত-শ্রোতাদের কাছে ক্ষমাও চান শাকিরা। তবে দ্রুতই মঞ্চে ফেরার প্রতিশ্রুতিও দেন গায়িকা। কথাও রেখেছেন শাকিরা। অবশেষে নিজের দেয়া কথা রাখতে মঞ্চে ফিরলেন আবারও।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

থালাপতি বিজয় বিচ্ছেদ ও পরকীয়া নিয়ে যা বললেন  

থালাপতি বিজয় দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় বর্তমানে ব্যক্তিগত জীবন নিয়ে তীব্র…
থালাপতি বিজয় বিচ্ছেদ ও পরকীয়া নিয়ে

হঠাৎ কেন ‘সাইলেন্স জেসচার’ ট্রেন্ডে ভাসছে ঢালিউড!

‘সাইলেন্স জেসচার’ ঢালিউডের সাম্প্রতিক সিনেমাগুলোর পোস্টার ও টিজারে একটি নতুন ভিজ্যুয়াল ট্রেন্ড লক্ষ্য করা…
‘সাইলেন্স জেসচার’ ট্রেন্ডে

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘মায়ের ডাক’ সিনেমার মহরতে

‘মায়ের ডাক’ সিনেমা দেশে ঘটে গেল এক বিরল ঘটনা। সাধারণত সিনেমার মহরতে দেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের দেখা মেলা ভার।…
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ইরান-ইসরাইল দ্বন্দ্ব নিয়ে ১০টি সেরা সিনেমা ও সিরিজ

ইরান-ইসরাইল সংঘাতভিত্তিক ১০টি স্পাই থ্রিলার মধ্যপ্রাচ্যের রাজনীতি, গুপ্তচরবৃত্তি এবং দীর্ঘদিনের দ্বন্দ্ব…
ইরান-ইসরাইল দ্বন্দ্ব নিয়ে ১০টি সেরা সিনেমা ও সিরিজ
0
Share