Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মে ১, ২০২৬

সালমান খানের সাথে জুটি বাঁধছেন কিয়ারা

কিয়ারা আদভানি ও সালমান খান (বাম থেকে) । ছবি: গুগল

বলিউডের এখনকার নিয়মিত মুখ অভিনেত্রী কিয়ারা আদভানি। দিন দিন কাজের পরিধি যেন বাড়ছে তার। বর্তমানে অভিনেত্রীর হাতে আছে প্রায় ডজনখানেক সিনেমা। এরই মাঝে আবার জানা গেলো নতুন খবর। প্রথমবারের মত এবার তিনি অভিনয় করতে যাচ্ছেন দর্শকপ্রিয় অভিনেতা সালমান খানের সাথে!

টাইমস অফ ইন্ডিয়ার তথ্যানুযায়ী, সালমানের বিপরীতে কিয়ারাকে দেখা যাবে ‘সিকান্দার’ নামের সিনেমাতে। এই ছবির পরিচালনায় থাকবেন আমির খানের ‘গজনী’ সিনেমার পরিচালক এ আর মুরুগাদোস।

সম্প্রতি কিয়ারাকে দেখা গিয়েছিল সিনেমাটির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার অফিসে। এরপর থেকেই শুরু হয় জল্পনা-কল্পনা। পরবর্তীতে সূত্রের খবরে জানা যায়, সাজিদের অফিসে নাকি এই অভিনেত্রীর সঙ্গে সিনেমাটি নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এরই মাঝে নাকি সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিও সেরেছেন কিয়ারা। এমনকি, সালমান খানের মত তারকার সাথে রোমান্স করার সুযোগ পেয়ে দারুণ উচ্ছ্বাসও প্রকাশ করেছেন তিনি। যদিও এখনও পর্যন্ত অফিশিয়াল কোনো বক্তব্য দেয়া হয়নি সিনেমাটির সাথে সংশ্লিষ্ট কারও পক্ষ থেকে।

প্রসঙ্গত, বর্তমানে কিয়ারা ব্যস্ত সময় পাড় করছেন ‘গেম চেঞ্জার’ সিনেমা নিয়ে। এখানে অভিনেত্রী অভিনয় করেছেন দক্ষিণী অভিনেতা রাম চরণের সাথে। এরপর কিয়ারা শুরু করবেন ফারহান আখতারের পরিচালনায় বহুল আলোচিত ‘ডন থ্রি’ সিনেমার শুটিং। ফলে অভিনেত্রীর ভক্তদের জন্য সামনে দারুণ সময় অপেক্ষা করছে বলা গেলেই চলে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউড অভিনেত্রী যারা ২৫ বছরের কম বয়সেই বিশ্বখ্যাতি পেয়েছে  

২৫ বছরের কম বয়সী হলিউড অভিনেত্রী দ্রুত বদলে যাচ্ছে চলচ্চিত্র ও টেলিভিশনের জগৎ। প্রতি বছরই আবির্ভাব ঘটছে নতুন…
হলিউড অভিনেত্রী

পারসা ইভানা: প্রিয় নায়িকা-সহকর্মী-জুটি ও অভিমান নিয়ে যা বললেন

অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। ইভানা অভিনয়ের পাশাপাশি একজন…
পারসা ইভানা

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুই বাংলাদেশী সিনেমা  

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুই সিনেমা।…
দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে
0
Share