Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬

সালমানের সিকান্দারের প্রচারে নামলেন আমির খান

গত ২৫শে মার্চ মুক্তির জন্য ছাড়পত্র পেয়েছে সালমান খানের নতুন সিনেমা ‘সিকান্দার’। সিনেমাটি মুক্তি পাচ্ছে ৩০ মার্চ। তাইতো সিনেমার প্রচারে এগিয়ে এলেন আমির খান। সিকান্দারের একটি প্রমোশনাল ভিডিওতে পাশাপাশি দেখা গেল দুই বন্ধুকে। সঙ্গে রয়েছেন এ সিনেমার পরিচালক এ আর মুরুগাদোস।

এর আগে আমিরকে নিয়ে ‘গজনি’ বানিয়েছিলেন এ পরিচালক। ইনস্টাগ্রামে প্রমোশনাল ভিডিওর টিজার আপলোড করে সালমান তাই হ্যাশট্যাগ দিয়েছেন ‘সিকান্দার মিটস গজনি’। পুরো ভিডিও আসবে শিগগির।

পরিচালক এ আর মুরুগাদোসের সাথে আমির- সালমান

প্রমোশনাল ভিডিও দিয়ে ভক্তদের পুরোনো দিনে নিয়ে গেলেন আমির-সালমান। নব্বইয়ের দশকে ‘আন্দাজ আপনা আপনা’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন তারা। এটাই একত্রে তাদের একমাত্র সিনেমা। তাতে অমর ও প্রেম নামের দুই চরিত্রে ছিলেন আমির-সালমান। এ ভিডিওর মাধ্যমে সেই স্মৃতি ফিরিয়ে আনলেন তারা। এটা যেন তাদের সেই আইকনিক জুটির প্রতি এক টুকরো শ্রদ্ধাঞ্জলি।

৩০ মার্চ মুক্তি পেতে যাওয়া এই সিনেমায় প্রথমবারের মতো সালমানের নায়িকা হয়েছেন রাশমিকা মান্দানা। সিকান্দারে সালমানকে দেখা যাচ্ছে বিপদগ্রস্ত মানুষের উদ্ধারকর্তা হিসেবে। গরিবের রবিনহুড তিনি। এতে নানা পরিচয় সিকান্দারের। কেউ তাকে বলে ‘রাজা সাহেব’, কেউ ‘সঞ্জয় সাহেব’, কেউবা ডাকে ‘সিকান্দার সাহেব’। একটি ঘটনায় স্ত্রীর মৃত্যু হয়। স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য মুম্বাইয়ে পৌঁছায় সিকান্দার, সেখানে এক সাবেক মন্ত্রীর সঙ্গে তার দ্বন্দ্ব শুরু হয়।

এরই মধ্যে প্রকাশ পেয়েছে সিকান্দার সিনেমার ট্রেলার ও গান। নজর কেড়েছে রাশমিকার সঙ্গে সালমানের দুর্দান্ত রসায়ন। সালমান, রাশমিকা ছাড়া এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, সুনীল শেঠি, শরমন জোশি ও প্রতীক বাব্বর। প্রযোজনায় সাজিদ নাদিয়াদওয়ালা।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

মেজবাউর রহমান সুমনের সিনেমা-কৃষি; হাওয়া ও রইদ

সুমন-কৃষি-হাওয়া-রইদ নির্মাতা মেজবাউর রহমান সুমনের সামাজিক মাধ্যম ফেসবুকে যদি কেউ ঘুরতে যান প্রথমেই আপনাকে অবাক…
মেজবাউর রহমান সুমনের

অভিনেতা ফারুক আহমেদকে কষ্ট দিলো কাছের লোকেরাই

অভিনেতা ফারুক আহমেদ শুনলে অবাক হবেন যে অভিনেতা ফারুক আহমেদেরও শত্রু আছে। কেউ কেউ তাঁর ক্ষতি করে ফেলেছে। জানা…
অভিনেতা ফারুক আহমেদকে

আসছে অভিনেত্রী এল ফ্যানিং এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

অভিনেত্রী এল ফ্যানিং অভিনেত্রী এল ফ্যানিং ২০২৪ সালে নোবেলজয়ী সংগীতশিল্পী ও কবি বব ডিলানের জীবনী নির্ভর…
এল ফ্যানিং-এর ‘মার্গোস গট মানি ট্রাবল’
0
Share