Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

শুধু কথায় নয়, সিনেমাতেও ব্যস্ত জায়েদ খান

জায়েদ খান

গণমাধ্যমের কারণেই আলোচনায় থাকেন বলে জানিয়েছেন জায়েদ খান। ২৪ আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমনাবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান ঢাকাই সিনেমার আলোচিত এ নায়ক।

কিন্তু কেন এ কথা বললেন জায়েদ?

অভিনেতার উদ্দেশ্যে বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের একজন প্রশ্ন ছুঁড়ে দেন, সিনেমা ছাড়া অভিনেতার আলোচনায় থাকার কারণ কী? তখন প্রশ্নকর্তার উপর খানিকটা বিরক্তি প্রকাশ করে নায়ক জানান,অনেকদিন ধরে তার কোন ছবি মুক্তি পায়নি এটা ঠিক হলেও অভিনেতার   হাতে কোন সিনেমা নেই কথাটি ভুল । কথাটির রেশ টেনেই তিনি জানান, ‘সোনার চর’ ও ‘বাহাদুরী’ নামক দুইটি সিনেমার কাজ শেষ করেছেন অভিনেতা । তখনই সাংবাদিকদের লক্ষ্য করে নায়ক জানান, তাকে আলোচনায় রাখা হয় বলেই তিনি আলোচনায় থাকেন।   

দেড় মাস যুক্তরাষ্ট্রে কাটানোর পর ৩০ জুলাই দেশে ফেরেন জায়েদ খান। ১৪ আগস্ট এফডিসিতে ‘সোনার চর’ সিনেমার ডাবিং শেষ করে ১৬ আগস্ট  দুবাইয়ের জন্য রওনা দেন  তিনি। সেখান থেকে সিঙ্গাপুরে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কথা ছিল তার । কিন্তু ২৪ আগস্ট সকালে ঢাকায় ফিরতে হয় জায়েদকে। আর ঢাকায় ফিরতেই গণমাধ্যমের মুখোমুখি হন ঢালিউডের আলোচিত এ নায়ক।

‘সোনার চর’ ও  ‘বাহাদুরী’ ছাড়াও জায়েদ খানকে শ্যাম বেনেগাল পরিচালিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটিতে দেখা যাবে । ছবিটিতে  টিক্কা খানের চরিত্রে বড় পর্দায় হাজির হবেন তিনি। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কলকাতায় ‘অপ্রীতিকর’ ঘটনার গুঞ্জন, যা বললেন মোশাররফ করিম

মোশাররফ করিমকে হেনস্তা জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে ঘিরে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এক…
মোশাররফ করিম

বিশ্বমঞ্চে বাংলাদেশের ‘মাস্টার’, এবার যুক্তরাজ্যে প্রিমিয়ার

রটারডাম ও সিডনির পর লন্ডনে ‘মাস্টার’ আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে বাংলাদেশের উপস্থিতি আরও জোরালো করতে যাচ্ছে…
মাস্টার

নেটফ্লিক্সের ডকুমেন্টারিতে রোনালদিনহোর উত্থান ও পতনের গল্প

মাঠের জাদুকরের অজানা অধ্যায় ফুটবলপ্রেমীদের জন্য নেটফ্লিক্স নিয়ে এসেছে নতুন ডকুমেন্টারি সিরিজ “Ronaldinho: The…
রোনালদিনহো

‘লগান’ শুটিংয়ের অজানা গল্প – সিনেমায় জয়, বাস্তবে হার

লগানের শুটিংয়ে বন্ধুত্ব ও প্রতিদ্বন্দ্বিতার গল্প ২০০১ সালে মুক্তি পাওয়া আশুতোষ গোয়াড়িকরের ‘লগান’ শুধু একটি…
লগান
0
Share