Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

শাকিব নয়, ‘কবি’ হচ্ছেন রাজ

শাকিব খান ও শরিফুল রাজ । ছবি: সংগৃহীত

হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ চলচ্চিত্রে অভিনয়ের পর চিত্রনায়ক শাকিব খানের কাজ করার কথা ছিল একই পরিচালকের ‘কবি’ সিনেমায়। কিন্তু নতুন খবর হলো- শাকিব নয়, ‘কবি’ ছবিতে কাজ করতে যাচ্ছেন অভিনেতা শরিফুল রাজ।

‘সত্তা’ চলচ্চিত্রটি মুক্তি পায় ২০১৭ সালে। এই সিনেমায় অভিনয়ের জন্য শাকিব জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। এরপর ঘোষনা আসে ‘কবি’ সিনেমার। যেখানে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করতেন শাকিব। কিন্তু করোনা মহামারিসহ নানান কারণে শুরু হয়নি সিনেমাটির কাজ। অবশেষে, ছবিটি নিয়ে আবারও ভাবছেন পরিচালক কল্লোল।

সূত্রের খবর অনুসারে, শাকিবকে নিয়ে নয়, এবার পরিচালক ভাবছেন ‘পরাণ’ খ্যাত রাজকে সিনেমাটিতে যুক্ত করা নিয়ে। জানা গেছে, ইতিমধ্যে ‘কবি’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করতে চুক্তিবদ্ধও হয়েছেন রাজ।

ছবিটিতে রাজের বিপরীতে কোন নায়িকাকে দেখা যাবে? এই বিষয়টি নিয়ে এখনো কোনো নিশ্চিত খবর আসেনি। তবে কানাঘুষায় এসেছে ‘প্রিয়তমা’ খ্যাত কলকাতার নায়িকা ইধিকা পালের নাম। কল্লোল জানান, কলকাতার কয়েকজন অভিনেত্রীর সাথে কথা হলেও চুড়ান্ত হয়নি কেউ। চলতি বছরই বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, ‘কবি’ সিনেমার গল্প লিখেছেন পরিচালক কল্লোল নিজেই। আর ছবির সংলাপ ও চিত্রনাট্যের কাজ করেছেন ফেরদৌস হাসান

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share