Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

রুনা লায়লার আমাদের গান শেয়ার করেছেন- ফারিয়া

গত সোমবার ‘জ্বীন থ্রি’ ছবির ‘কন্যা’ শিরোনামে গান প্রকাশ হয়। গানটি প্রকাশের পর সজল ও নুসরাত ফারিয়া জুটির ভূয়সী প্রশংসা করেছেন নেটিজেনরা। উৎসব মুখর পরিবেশে গানটির দৃশ্য ধারণ করা হয়। প্রকাশের একদিন পর গানটি ফেসবুকে শেয়ার করেছেন দেশের বরেণ্যে সংগীতশিল্পী রুনা লায়লা। তা দেখে আবেগে আপ্লুত হয়েছেন সিনেমাটির নায়িকা নুসরাত ফারিয়া।   

বছরের শুরুতেই প্রযোজনাপ্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া নুসরাত ফারিয়া ও সজলকে নিয়ে সিনেমা নির্মাণ করার ঘোষণা করেন। পরিচালক কামরুজ্জামান রোমান একটানা শুটিংয়ের মধ্য দিয়ে কাজটি এগিয়ে নেন। সজল জানান, ঈদে মুক্তি দিতে হবে, তাই ১০২ ডিগ্রি জ্বর নিয়ে তিনি ছবিটির শুটিং করেন।  

মুক্তির আগে ‘জ্বীন ৩’ ছবিটি সম্পর্কে ধারণা দিতে একাধিক পোস্টার প্রকাশ করে প্রযোজনাপ্রতিষ্ঠান। গত সোমবার প্রকাশিত হয় ছবির প্রথম গান ‘কন্যা’। ইমরানের সুর ও সংগীতে ছবিটির গানে কণ্ঠ দিয়েছেন কনা ও ইমরান। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম।

গতকাল মঙ্গলবার রাতে রুনা লায়লা তার ফেসবুকে গানটি শেয়ার করে লিখেছেন, ‘খুবই সুন্দর। অভিনন্দন ইমরান-কনা এবং ফারিয়া ও সজল। ভালো লেগেছে।’

রুনা লায়লার কাছ থেকে এমন মন্তব্য পেয়ে আপ্লুত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। একটি ভিডিওতে ফারিয়াকে বলতে শোনা যায়, ‘আমি কাঁদতেছি, রুনা লায়লার আমাদের গান শেয়ার করেছেন।’সজলকে দেখিয়ে ফারিয়া বলেন, ‘তুমি কি এটা বিশ্বাস করছ? এই দেখো। দেখো। আমি খুবই আবেগাপ্লুত’।

রুনার লায়লার পোস্টে মন্তব্য করেছেন ‘কন্যা’ গানের শিল্পী কনা ও ইমরান। কনা লিখেছেন, ‘এটা আমাদের জন্য অনেক কিছু। আপনি গানটি শেয়ার করায় নিজেদের পরিপূর্ণ মনে করছি।‘ ইমরান লিখেছেন, ‘অনুভূতি প্রকাশ করতে পারছি না। আমরা অভিভূত।‘  ছবির নায়ক সজল লিখেছেন, ‘আপনার প্রত্যেকটা শব্দে ভালোবাসা। ভালোবাসি ম্যাডাম’।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সকল অস্কারজয়ী অভিনেত্রীর তালিকা- ১৯২৯ থেকে ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রীরা সম্প্রতি ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (অস্কার) প্রধান সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত মোট ৮১ জন…
সকল অস্কারজয়ী অভিনেত্রীর তালিকা

বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

পিপল ম্যাগাজিন হলিউডের আলোঝলমলে জগতে আবারও শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ২০২৬ সালে পিপল…
বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে
0
Share