Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ৩, ২০২৬

রণবীর সিংকে ঠাণ্ডা হতে বললেন সালমান

রণবীর সিং ও সালমান খান (বাম থেকে) । ছবি: গুগল

যেকোনও জায়গায় নিজেকে পাখির মত উড়িয়ে দেন বলিউডের অভিনেতা রণবীর সিং। তা স্পেনের মিউজিক ফেস্টিভ্যাল হোক বা বলিউডের কোন মঞ্চ হোক। রণবীর মানেই উদ্যাম নৃত্য আর উচ্ছ্বাস। এই উচ্ছ্বাসের লাগাম দিতে বললেন সালমান খান।

‘দ্য বলিউড ভাইজান’ সালমান এক অনুষ্ঠানে রণবীরকে নিমন্ত্রণ করেন। রণবীর সেখানে গিয়ে সালমানকে দেখেই বিমোহিত হয়ে পড়েন। তখন সালমান খান তার একটি অভিজ্ঞতা বর্ণনা করেন। তিনি বলতে থাকেন, একটি স্টেজ শোয়ে সালমান পারফর্ম করছিলেন, তখন রণবীর তাকে ইশারা করতে থাকেন যে কখন তিনি স্টেজে উঠবেন- কখন তাল মিলাবেন সালমানের সাথে! সালমান এই ঘটনা উল্লেখ করে বলেন, আরে তুমি গেস্ট – তুমি কেন স্টেজে উঠতে চেয়েছো!

সালমান খান ও রণবীর সিং । ছবি: গুগল

রণবীর হেসে বলেন, আপনাকে দেখে বিমোহিত হয়ে গিয়েছিলাম ভাই। নিজেকে আটকে রাখতে পারছিলাম না।

তখন সালমান একদম বড় ভাইয়ের মতন বলেন, তাহলে এবার নিজেকে আটকে রাখা শেখ। সবখানে নিজেকে মেলে ধরবে না। ভুলে যাবে না- তুমি রণবীর সিং। বলিউড সেলিব্রেটি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শাকিব খানের সাথে প্রিয়তমা নির্মাতার নতুন সিনেমা নির্মাণের গুঞ্জন

শাকিব খান ও হিমেল আশরাফ বাংলা চলচ্চিত্রের অন্যতম সফল সিনেমা ‘প্রিয়তমা’ যে সিনেমা দিয়ে শাকিব খানের নব উত্থান…

লানা ডেল রে – ‘ভিডিও গেমস’ থেকে সিনেমাটিক সংগীতের অনন্য যাত্রা

লানা ডেল রে’র যাত্রা পপ সংগীতের জগতে অনেক শিল্পী আছেন, যাদের গান জনপ্রিয় হয়েছে। কিন্তু খুব কম শিল্পীই…
লানা ডেল রে - ‘ভিডিও গেমস’ থেকে সিনেমাটিক সংগীতের অনন্য যাত্রা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ এর নতুন বিজয়ী ঘোষণা

সংশোধিত চলচ্চিত্র পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ এর ঘোষিত ফলাফল নিয়ে বিতর্ক ফলাফল ঘোষণার পরেই। এই…
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩
0
Share