Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬

মুক্তির আগেই রজনীকান্তের ‘কুলি’র আয় ২৫০ কোটি

মুক্তির আগেই রজনীকান্তের ‘কুলি’র আয় ২৫০ কোটি

মুক্তির আগেই রজনীকান্তের ‘কুলি’র আয় ২৫০ কোটি

১৫ আগস্ট ভারতে মুক্তি পেতে যাচ্ছে তারকায় ভরা দুটি চলচ্চিত্র। একটি লোকেশ কানাগরাজের ‘কুলি’, এবং অন্যটি অয়ন মুখার্জির ‘ওয়ার ২’। দুটি সিনেমাই তারকা দিয়ে পরিপুর্ণ। তাই বক্স অফিসে মুখোমুখি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে এখন থেকেই। মুক্তির আগেই রজনীকান্তের ‘কুলি’র আয় ২৫০ কোটি ! জানুন কীভাবে সিনেমাটি এই বিশাল সফলতা অর্জন করেছে এবং ফ্যানদের প্রতিক্রিয়া।

দুই সিনেমার লড়াইয়ে আগে থেকেই এগিয়ে আছেন রজনীকান্ত। তার তারকায়ভরা সিনেমা ‘কুলি’ অগ্রিম টিকিট বিক্রিতে হৃতিক-এনটিআরকে পেছনে ফেলে দিয়েছে।

মুক্তির আগেই রজনীকান্তের ‘কুলি’র আয় ২৫০ কোটি

স্যাকনিল্কের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ‘কুলি’ বিদেশে অগ্রিম বুকিং থেকে ইতোমধ্যেই ৩০ কোটি রুপি আয় করেছে। এর ফলে ছবিটি আন্তর্জাতিক বাজারে তামিল সিনেমার সবচেয়ে বড় উদ্বোধনী রেকর্ড গড়তে চলেছে, যা পেছনে ফেলবে থালাপতি বিজয়ের লিও-কে।

উল্লেখযোগ্য বিষয় হলো, লিও-এর পরিচালকও ছিলেন লোকেশ কানাগারাজ এবং এটি ২০২৩ সালে ভারতের বাহিরে মুক্তির প্রথম দিনেই ৬৬ কোটি রুপি আয় করেছিল।

এদিকে মুক্তির আগেই ‘কুলি’ এখন পর্যন্ত আয় তুলে নিয়েছে ২৫০ কোটি রুপি। পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, ৩৭৫ কোটি রুপি বাজেটে নির্মিত সিনেমাটি ইতোমধ্যেই আন্তর্জাতিক, ডিজিটাল, মিউজিক ও স্যাটেলাইট স্বত্ব বিক্রি করে প্রায় ২৫০ কোটি রুপি আয় করেছে। জানা গেছে, এর আন্তর্জাতিক স্বত্ব বিক্রি হয়েছে ৬৮ কোটি রুপিতে।

মুক্তির আগেই রজনীকান্তের ‘কুলি’র আয় ২৫০ কোটি

এর ফলে লোকেশ কানাগারাজ পরিচালিত এই সিনেমাটি তামিল সিনেমার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ চুক্তির রেকর্ড গড়েছে।

মুক্তির আগেই রজনীকান্তের ‘কুলি’র আয় ২৫০ কোটি

লোকেশ কানাগারাজ পরিচালিত কুলিতে রজনীকান্তের সঙ্গে অভিনয় করেছেন নাগার্জুনা, আমির খান, উপেন্দ্র, শ্রুতি হাসান, সৌবিন শাহির প্রমুখ।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ওমর সানীর রেস্তোরাঁয় একজনকে কুপিয়ে জখম

ক্রেতার ওপর হামলা, থানায় অভিযোগ অভিনেতা ওমর সানীর ‘চাপওয়ালার শ্বশুরবাড়ি’ রেস্তোরাঁয় একজনকে কুপিয়ে জখম করা…
ওমর সানীর রেস্তোরাঁয় একজনকে কুপিয়ে জখম

শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হয়নি: বুবলী

নতুন করে বিয়ের প্রশ্নই ওঠে না: বুবলী ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলীকে ঘিরে কয়েক দিন ধরেই শোবিজ অঙ্গনে…
শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হয়নি: বুবলী

ছবিতে দেখে নিন দেশের অভিনেত্রীদের গ্ল্যামার

দেশের অভিনেত্রীরা দেশের নায়িকা ও অভিনেত্রীরা প্রায়ই তাদের সামাজিক মাধ্যমে ছবি প্রকাশ করেন। সম্প্রতি ভালোবাসা…
ছবিতে দেখে নিন দেশের

স্পর্শিয়া স্বামীর বিরুদ্ধে ম্যানিপুলেশনের অভিযোগ আনলেন

অর্চিতা স্পর্শিয়া ১৪ ফেব্রুয়ারি অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া ও ব্যবসায়ী সৈয়দ রিফাত নাওঈদ হোসেনের দাম্পত্য…
স্পর্শিয়ার স্বামীর বিরুদ্ধে ম্যানিপুলেশনের
0
Share