Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ২৩, ২০২৬

মাদকাসক্ত ছিলেন ব্র্যাডলি কুপার!

ব্র্যাডলি কুপার

মাদকের সাথে নিজের অতীত সম্পর্কের কথা স্বীকার করলেন ব্র্যাডলি কুপার।  ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান ‘রানিং ওয়াইল্ড উইথ বেয়ার গ্রিলস’-এ  হাজির হয়ে নিজের মাদকাসক্ত হওয়ার কথা স্বীকার করেন  হলিউড তারকা।

অভিনেতার ভাষ্যমতে,পায়ে ইনজুরির কারণে ২০০৩ সালে প্রচারিত ‘আলিয়াস’ সিরিজ ছাড়তে বাধ্য হন তিনি। অনুষ্ঠানটি ছাড়ার পর থেকেই যন্ত্রণা মেটাতে  মাদ’কের আশ্রয় নেন নায়ক।

তবে পূর্বে আসক্ত থাকলেও ১৯ বছর থেকে নেশা থেকে দুরেই রয়েছেন বলে অনুষ্ঠানটিতে জানান অভিনেতা।

প্রসঙ্গত, ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত  ‘এ স্টার ইজ বর্ন’ চলচ্চিত্রে মাদকাসক্ত চরিত্রে অভিনয় করেছিলেন ব্র্যাডলি কুপার। অভিনেতার স্বীকারোক্তি না এলে তার অনুরাগীরা হয়ত জানতেই পারত না, অস্কার পাওয়া সিনেমাটিতে অভিনয়ের পিছনে লুকিয়ে থাকা নায়কের জীবনের আসল গল্পের কথা। 

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

১৭ কোটি টাকার ‘ডিয়ার ইউ’ সিনেমার আয় তিন হাজার কোটি টাকা

চীনের সিনেমা ‘ডিয়ার ইউ’ চীনের চলচ্চিত্র অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে পারিবারিক নাট্যধর্মী সিনেমা ‘ডিয়ার ইউ’।…
ডিয়ার ইউ সিনেমা

মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এখনো লেনিনকে দেখেন নচিকেতা

আমি প্রাইভেট বামপন্থী-নচিকেতা ২০২৬ সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে দীর্ঘ দেড় দশক পর তৃণমূল কংগ্রেস হেরে…
মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লেনিনকে দেখেন নচিকেতা

৪০ লাখ রুপি ক্ষতিপূরণ দিচ্ছে সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান

লাভ অ্যান্ড ওয়ার সিনেমা বলিউডের সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শুটিং সেটে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা।…
সঞ্জয় লীলা বানসালির প্রযোজনা প্রতিষ্ঠান

লিওনেল মেসির বিশ্বকাপ রেকর্ডে উচ্ছ্বসিত শোবিজ তারকারা

সর্বকালের সেরার রেকর্ড ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায়ের জন্ম দিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। অস্ট্রিয়ার…
লিওনেল মেসি
0
Share