Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মে ১, ২০২৬

মধ্যপ্রাচ্যের সুন্দরী প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বাংলাদেশের নাসরিন

নাসরিন সুলতানা | ছবি: গুগল

পর্দা নামতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের ‘মিস অ্যান্ড মিসেস ইউনিভার্স মিডল ইস্ট ২০২৪’-এর চূড়ান্ত পর্বের। যেখানে ১০০ জন প্রতিযোগীদের মধ্যে রয়েছেন বাংলাদেশের নাসরিন সুলতানা কুইন।

জানা গেছে, ১৮ আগস্ট সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় অনুষ্ঠিত হবে সুন্দরী প্রতিযোগিতাটি। এই আসরের চূড়ান্ত পর্বে ১০০ জন প্রতিযোগীরা এসেছেন ৫০টি দেশ থেকে। এদিন পাবলিক ভোটের মাধ্যমে প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। প্রতি ভোটে ভোটারদের খরচ হচ্ছে ১০ দিরহাম করে। এখানে একজন সর্বোচ্চ দশটি ভোট দিতে পারবেন।

এদিকে আরও জানা গেছে, ভোটের দিক থেকে বেশ এগিয়ে আছেন বাংলাদেশের নাসরিন। তাছাড়া মধ্যপ্রাচ্যের দেশি ভোটাররা আশা করছেন, চূড়ান্ত ফলাফলে বাংলাদেশি এই প্রতিযোগীই বিজয় ছিনিয়ে আনবেন।

‘মিস অ্যান্ড মিসেস ইউনিভার্স মিডল ইস্ট ২০২৪’-এর চূড়ান্ত পর্ব নিয়ে নাসরিন জানান, ‘এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের জন্য গত ছয় মাস থেকে গ্রুমিং সেশনে নিজেকে তৈরি করেছি। চূড়ান্ত বিজয়ের জন্য শতভাগ আশাবাদী। আমার বিশ্বাস, আমি বিজয়ী হব।’

নাসরিন এই প্রতিযোগিতার মাধ্যমে সারা বিশ্বের কাছে বাংলাদেশকে উপস্থাপন করতে চান। তাছাড়া শিশুদের অধিকার নিয়ে কাজ করার ইচ্ছা পোষণ করেছেন তিনি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউড অভিনেত্রী যারা ২৫ বছরের কম বয়সেই বিশ্বখ্যাতি পেয়েছে  

২৫ বছরের কম বয়সী হলিউড অভিনেত্রী দ্রুত বদলে যাচ্ছে চলচ্চিত্র ও টেলিভিশনের জগৎ। প্রতি বছরই আবির্ভাব ঘটছে নতুন…
হলিউড অভিনেত্রী

পারসা ইভানা: প্রিয় নায়িকা-সহকর্মী-জুটি ও অভিমান নিয়ে যা বললেন

অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। ইভানা অভিনয়ের পাশাপাশি একজন…
পারসা ইভানা

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুই বাংলাদেশী সিনেমা  

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুই সিনেমা।…
দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে
0
Share