Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬

ভোট দিয়ে যা বললেন তারকারা

স্ত্রীর সাথে রিয়াজ, অভিনেত্রী ভাবনা ও মেহের আফরোজ শাওন । ছবি: ফেসবুক

৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল দ্বাদশ জাতীয় নির্বাচন। এদিন দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন শোবিজ তারকারা। নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন সেই আনন্দ।

অভিনেত্রী ভাবনা ঢাকা-১০ আসনের ভোটার। ভাবনা ভোট দেয়ার পর ফেসবুকে একটি ছবি ব্যালট বাক্সে ব্যালট প্রবেশ করার ছবি পোস্ট করেন। নিজের বাসার পার্শ্ববর্তী কেন্দ্রে ভোট দিয়ে নিজের ফেসবুকে স্ত্রীর সাথে ছবি প্রকাশ করে চিত্রনায়ক রিয়াজ লেখেন, “আমরা আমাদের ভোট দিয়েছি আপনি দিয়েছেন তো? না দিয়ে থাকলে আপনার মূল্যবান ভোটটি প্রদান করুন নিজের স্বার্থে, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে। আমার ভোটে জিতবে দেশ।”

সংগীতশিল্পী ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন সকাল সকাল ভোট দিয়ে আঙুলে থাকা অমোচনীয় কালিসহ একটি ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন তিনি। সাথে লেখেন, “ভোট দিয়ে আসলাম।” ভোটের এই উৎসব থেকে বাদ যাননি অভিনেত্রী জয়া আহসানও। ভোট দেয়ার পর অমোচনীয় কালিসহ আঙুলের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন তিনি।

এছাড়াও চিত্রনায়ক ফেরদৌস, অভিনেত্রী শাহনাজ খুশি, সংগীতশিল্পী ও সংসদ সদস্য মমতাজসহ আরও অনেকেই দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোট দিতে পারার আনন্দ ভাগ করে নিয়েছেন সবার সাথে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

নর্থ আমেরিকায় ঢালিউড-আয়ের শীর্ষে যে পাঁচ সিনেমা

নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা নর্থ আমেরিকারবাজারে নতুন রেকর্ড গড়ল বনলতা এক্সপ্রেস। মূলত যুক্তরাষ্ট্র ও কানাডাকে…
নর্থ আমেরিকায় ঢালিউড সিনেমা

মাতিয়া বাণু শুকু’র চিকিৎসার জন্য সরকারের কাছে সাহায্যের আবেদন

মাতিয়া বাণু শুকু দেশের অন্যতম মেধাবী  চিত্রনাট্যকার, নাট্যকার ও পরিচালক মাতিয়া বাণু শুকু । তিনি ভাষা সৈনিক…
মাতিয়া বাণু শুকু

কানাই দাস বাউলকে শেষ গান শোনাতে পারলেন না ‘রইদ’ নির্মাতা সুমন   

কানাই দাস বাউল উপমহাদেশের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী বাউল কানাই দাস গত ১৮ এপ্রিল মারা গেছেন। মানবতাবাদী ও…
কানাই দাস বাউল

কোন শিল্পী-অভিনেত্রীতে আস্থা রাখলো না বিএনপি  

সংরক্ষিত নারী আসন দেশের রাজনৈতিক অঙ্গনে সম্প্রতি বেশ আলোচনামুখর সময় গিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত…
শিল্পী-অভিনেত্রী
0
Share