Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ২২, ২০২৬

ভেন্যু পরিবর্তন করে ‘জাল’ ব্যান্ডের কনসার্ট আজ

আজ ২৮ সেপ্টেম্বর, শনিবার বিকাল ৩টায় যমুনা ফিউচার পার্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে নিরাপত্তাজনিত কারণে স্থগিত হওয়া পাকিস্তানের জনপ্রিয় জাল ব্যান্ডের কনসার্ট।

২৭ সেপ্টেম্বর রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এক্সপ্রেসওয়ের ঢাকা এরিনায় এই ওপেন কনসার্টটি অনুষ্ঠিত হবার কথা থাকলেও শেষ মুহূর্তে জানানো হয়, বৃষ্টির কারণে শো স্থগিত করা হয়েছে। পরবর্তীতে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) মাঝরাতে আয়োজকরা নতুন ভেন্যুতে কনসার্ট আয়োজনের ঘোষণা দেন।  

শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেনের ফাউন্ডার ও সিইও আনন্দ চৌধুরী বলেন, ‘জালের কনসার্ট স্থগিত হওয়ার পেছনে মূলত আবহাওয়া একটা ফ্যাক্ট। তাছাড়া পুলিশি কিছু বাধাও ছিল। প্রশাসনও চাচ্ছিল না, এমন পরিস্থিতিতে কনসার্টটা হোক। দর্শকদের নিরাপত্তার একটা ইস্যু আছে। তাই পুলিশ বাধা দিয়েছে। সব মিলিয়ে আমরা কনসার্ট স্থগিত করতে বাধ্য হয়েছি।’

উল্লেখ্য, দীর্ঘ ১৪ বছরের বিরতি ভেঙে ঢাকায় গান গাইতে এসেছে পাকিস্তানের জয়নপ্রিয় এই ব্যান্ডদলটি। জালের ‘আদাত’ অ্যালবামের ২০ বছর পূর্তি ও বাংলাদেশের ব্যান্ড ভাইকিংসের ২৭ বছর পূর্তি উদযাপনী এই কনসার্টে গাওয়ার কথা রয়েছে অর্থহীন ব্যান্ডের।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

পিপল ম্যাগাজিন হলিউডের আলোঝলমলে জগতে আবারও শিরোনামে উঠে এসেছেন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে। ২০২৬ সালে পিপল…
বিশ্বের সবচেয়ে সুন্দর নারী অ্যান হ্যাথাওয়ে

ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে ট্রাম্প কার্ড হলিউডের চাকরির সংকট

হলিউডে চাকরি সংকট গত তিন বছরে হলিউডের চলচ্চিত্র ও টেলিভিশন প্রযোজনার কাজে ধস নেমেছে। এ কারণে ক্যালিফোর্নিয়া…
ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে
0
Share