Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, মার্চ ১৪, ২০২৬

ভূমিকম্পের অভিজ্ঞতা নিয়ে যা বললেন জুনিয়র এনটিআর

জুনিয়র এনটিআর | ছবি: সংগৃহীত

বছরের প্রথম দিন জাপানে আঘাত হানে ভয়াবহ ভূমিকম্প। রয়টার্সের তথ্যমতে, ১ জানুয়ারি ১৫৫টি ভূমিকম্প অনুভূত হয় সেখানে। রিখটার স্কেলে সবচেয়ে শক্তিশালী কম্পনটি ৭ দশমিক ৬ মাত্রার ছিল। জাপানের মধ্যাঞ্চলে আঘাত হানা ভূমিকম্পের সময় ঐ দেশেই ছিলেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা জুনিয়র এনটিআর!

দর্শকপ্রিয় এই অভিনেতার জাপানে অবস্থানের খবর পেয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন তার ভক্ত ও অনুরাগীরা। তবে স্বস্তির খবর হলো, জাপান থেকে সুস্থভাবে ভারতে ফিরেছেন এনটিআর।

ভারতে ফিরে ২ জানুয়ারি দিবাগত রাতে এক্সে (টুইটার) ভূমিকম্পের অভিজ্ঞতা নিয়ে লিখেন ‘আরআরআর’ খ্যাত এই অভিনেতা। এনটিআর লিখেন, “আজ জাপান থেকে বাড়ি ফিরেছি। ভূমিকম্পের আঘাতে আমি মর্মাহত। গত সপ্তাহ পুরোটাই আমি সেখানে কাটিয়েছি। ক্ষতিগ্রস্ত প্রত্যেকের কাছে আমার মন পড়ে আছে। ধৈর্যশীল নাগরিকদের প্রতি কৃতজ্ঞ। আশা করছি, খুব দ্রুত এই সংকট কাটিয়ে উঠবেন।”

প্রসঙ্গত, এনটিআরের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আরআরআর’। ২০২২ সালের ২৫ মার্চ মুক্তি পাওয়ার পর থেকে দর্শকদের মন জয় করার পাশাপাশি বক্স অফিসে দারুণ ব্যবসা করে সিনেমাটি। সাফল্যের ঝুলিতে জমা পড়েছে অস্কারের মত সম্মানজনক পুরস্কারও।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিদেশী ভাষার সেরা পাঁচ চলচ্চিত্র, কে জিতবে অস্কার?

৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ১৫ মার্চ সোমবার বসছে ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার পুরস্কারের আসর।…
বিদেশী ভাষার সেরা পাঁচ চলচ্চিত্র

ক্যাকটাস ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

ক্যাকটাস ট্রেলার ঘিরে দর্শকদের কৌতূহল ক্যাকটাস ট্রেলার প্রকাশের পর দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ঈদ উপলক্ষে…
‘ক্যাকটাস’ ট্রেলারে অ্যাকশন লুকে মেহজাবীন

বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

এক ট্রেনে বহু গল্প, বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে পবিত্র ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘বনলতা…
বনলতা এক্সপ্রেস এর ট্রেলারে হুমায়ূন আহমদকে স্মরণ

সাবিনা ইয়াসমীন ৪৪ বছর পর গাইলেন, এই মন তোমাকে দিলাম’

সাবিনা ইয়াসমীন ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘মানসী’ সিনেমায় প্রথম গাওয়া হয়  ‘এই মন তোমাকে দিলাম’। গানটির…
সাবিনা ইয়াসমীন
0
Share