Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, এপ্রিল ২৪, ২০২৬

‘ভুল ভুলাইয়া’র ছোটে পণ্ডিত উরফি

উরফি জাভেদ ও রাজপাল যাদব (বাম থেকে) । ছবি: সংগৃহীত

নানান সাজে, নানান লুকে ধরা দিয়ে চর্চার কেন্দ্রবিন্দুতে থাকেন ভারতীয় মডেল উরফি জাভেদ। সম্প্রতি এক হ্যালোউইন পার্টিতে যোগ দিতে তিনি দেখালেন তার ফিল্মি ক্রেজ। কারণ এবার ‘ভুল ভুলাইয়া’ সিনেমার ছোটে পণ্ডিত সেজেছিলেন তিনি।

অভিনেতা অক্ষয় কুমার অভিনীত ‘ভুল ভুলাইয়া’ সিনেমার কথা যেকোনো সিনেমাপ্রেমীরই মনে থাকার কথা। এই সিনেমায় কম সময়ের জন্য দেখা দিলেও বড় ছাপ ফেলতে সক্ষম হয়েছিল যে চরিত্র, তা হলো- ছোটে পণ্ডিত। ২০০৭ সালে মুক্তি পায় সিনেমাটি। কিন্তু আজ অবধি সোশ্যাল মিডিয়ার ফিডে ঘুরে বেড়ায় ছোটে পন্ডিত নিয়ে বিভিন্ন পোস্ট। মিম হয়ে, কিংবা প্রসঙ্গক্রমে কোনো রেফারেন্সে, ছোটে পণ্ডিত চরিত্রের ছাপ সুস্পষ্ট। রাজপাল যাদব অভিনীত এই বিশেষ চরিত্রটি রাখা হয়েছিল ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানি অভিনীত সিনেমাটির সিকুয়েল ‘ভুল ভুলাইয়া ২’ ছবিতেও।

অন্যান্য দর্শকদের মত ছোট পন্ডিতের ছাপ গাড় হয়ে আছে উরফির মনেও। এর প্রমাণই তিনি দিলেন এবারের হ্যালোউইন পার্টির জন্য একদম ছোট পন্ডিতের মতই লুক তৈরি করে। যদিও পার্টিতে শেষমেশ কোনো এক কারণবশত যাওয়া হয়নি উরফির। কিন্তু তিনি তার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে লুকটি তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সাথে শেয়ার করতে ভুলে যাননি তিনি।

সোশ্যাল মিডিয়ায় উরফি প্রথমে ছোটে পণ্ডিত লুকে একটি ভিডিও শেয়ার করেন। গলায় গাঁদা ফুলের মালা, কানে জ্বলন্ত ধূপকাঠি। আর পুরো মুখ ও শরীর আচ্ছাদিত লাল রঙে। উরফিও যেন একদম ছোটে পণ্ডিত। ভিডিও শেয়ার করা পোস্টের ক্যাপশনে তিনি লিখেন, “পানি! আশা করি সবার ‘ভুল ভুলাইয়া’ সিনেমার ছোটে পণ্ডিতকে মনে আছে। অনেক কষ্টে হ্যালোউইন পার্টির জন্য সেজেছিলাম কিন্তু যেতে পারিনি তাই ভাবলাম এখানেই ভিডিও শেয়ার করি।”

তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পর হিতে বিপরীত হয় উরফির জন্য। তাকে নাকি এই লুকের জন্য মেরে ফেলার হু’মকি দেওয়া হয়। পরবর্তীতে তিনি রাজপাল যাদবের মূল চরিত্রের ছবির সাথে নিজের লুকের ছবি কোলাজ করে একটি পোস্ট শেয়ার করে লিখেন, “রাজপাল যাদবের সাথে কারও কোনো সমস্যা হয়নি, তবে আমি যখন এই লুক পুনরায় তৈরি করলাম তখন সবার আমার সাথে সমস্যা। আমি বিনা কারণে অনেক প্রাণনা’শের হু’মকি পেয়েছি, ধ’র্ষণের হু’মকি পেয়েছি।”

অনাকাঙ্ক্ষিত হু’মকি পেলেও অনেক দর্শককেই উদ্ভট সাজের জন্য জনপ্রিয় উরফির এবারের ‘ফিল্মি সাজ’ জুগিয়েছে আনন্দের খোরাক।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু – কল্পবিজ্ঞানের ডায়েরি

সত্যজিৎ রায়ের মৃত্যুবার্ষিকীতে ২৩ এপ্রিল এলেই বাংলা সংস্কৃতির ভেতরে এক ধরনের নীরবতা নেমে আসে। ১৯৯২ সালের এই…
সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কু

‘সুরাইয়া’ সিনেমায় শ্যামল মাওলা-নাজিফা তুষি   

‘সুরাইয়া’ সিনেমা লেখক শিবব্রত বর্মনের ছোটগল্প ‘সুরাইয়া’ অবলম্বনে একই নামে সিনেমা নির্মাণ করছেন রবিউল আলম রবি।…
‘সুরাইয়া’ সিনেমায় শ্যামল মাওলা-নাজিফা তুষি
0
Share