Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, জুন ২৪, ২০২৬

ভক্তদের দুঃসংবাদ দিলো ‘কোল্ডপ্লে’

রক ব্যান্ড ‘কোল্ডপ্লে’ | ছবি: ইনস্টাগ্রাম

জনপ্রিয় মার্কিন রক ব্যান্ড কোল্ডপ্লে ভক্তদের জন্য এলো দুঃসংবাদ। জানা গেছে, তাদের ১২তম অ্যালবাম প্রকাশের পর আর কোনো নতুন অ্যালবাম বের করবে না ব্যান্ডদলটি।

সম্প্রতি কোল্ডপ্লের ফ্রন্টম্যান ক্রিস মার্টিন জানিয়েছেন, ব্যান্ডটি তাদের আসন্ন দশম স্টুডিও অ্যালবাম ‘মুন মিউজিক’ এর পর আর মাত্র দুটি অ্যালবাম প্রকাশ করবে। এরপর থেকে আর নতুন আর কোনো গান শোনা যাবে না ব্যান্ডদলটির থেকে।

অ্যাপেল মিউজিককে দেওয়া সাক্ষাৎকারে মার্টিন বলেছেন, ‘আমরা শুধু ১২ টি অ্যালবাম পর্যন্তই যাব। তবে আমাদের সমালোচকদের জন্য সংখ্যাটা আরও কম হলে ভালো হতো। সেই জন্যই আমাদের একটা সীমাবদ্ধতার মাঝে থাকা গুরুত্বপূর্ণ।’ এই সিদ্ধান্তের পেছনের কারণ হিসেবে বিটলস ও বব মার্লেকে দেখে অনুপ্রাণিত হওয়ার কথা জানান ক্রিস মার্টিন। বলেন,’বিটলস’র প্রায় ১২ টি অ্যালবাম আছে। বব মার্লেরও প্রায় একই সংখ্যা।’

উল্লেখ্য, কোল্ডপ্লের দশম অ্যালবাম ‘মুন মিউজিক’ প্রকাশ্যে এসেছে ৪ অক্টোবর। আর আগামী বছর কোল্ডপ্লের ১২তম অ্যালবাম বের হবে। তবে ব্যান্ড হিসেবে কোনো অ্যালবাম না করলেও ব্যান্ডের সদস্যরা এককভাবে গান চালিয়ে যাবেন।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

‘প্রমাণ করতে পারলে যা চাইবে তাই দেব’, চ্যালেঞ্জ ছুড়লেন ববি

গুজবে ক্ষুব্ধ ববি চিত্রনায়িকা ইয়ামিন হক ববিকে ঘিরে সম্প্রতি নতুন করে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ব্যবসায়ী…
ববি

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

কূটনীতিতে হাবিবের মহাজাদু বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে…
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান

১৭ কোটি টাকার ‘ডিয়ার ইউ’ সিনেমার আয় তিন হাজার কোটি টাকা

চীনের সিনেমা ‘ডিয়ার ইউ’ চীনের চলচ্চিত্র অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে পারিবারিক নাট্যধর্মী সিনেমা ‘ডিয়ার ইউ’।…
ডিয়ার ইউ সিনেমা
0
Share