Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, মে ২০, ২০২৬

বেন-জেনিফারেরডিভোর্সে হবে পার্টি!

জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক । ছবি: পিউপল

হলিউডের অন্যতম আলোচিত জুটি জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক। তাদের বিয়ের দুবছর যেতে না যেতেই গুঞ্জন শোনা যাচ্ছে- বিচ্ছেদের পথে হাঁটছেন তারা। তাও নাকি বিচ্ছেদের আনুষ্ঠানিকতা শেষ হলেই পার্টি হবে ডিভোর্সের!

প্রেম, ব্রেক আপ ও প্যাচ আপ- এই চক্র বজায় রেখে লোপেজ ও বেন এক সাথে পার করেছেন দীর্ঘ ২০ বছর। মাঝখানে বেশ কয়েক বছর আলাদা থাকলেও ২০২১ সালে পুনরায় সম্পর্কে জড়ান তারা। ঠিক তার পরের বছরই সেরে নেন বিয়ের আনুষ্ঠানিকতা। কিন্তু আবারও ভাঙনের পথে তাদের সম্পর্ক। অন্তত স্প্যানিশ সংবাদমাধ্যম মারকা তা-ই বলছে।

বিয়ের অনুষ্ঠানে জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক । ছবি: গুগল

মারকা’র তথ্যানুযায়ী, এক ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, লোপেজের সাথে সম্পর্কের বেড়াজাল থেকে বের হয়ে আসতে চাইছেন বেন। আর ডিভোর্স হয়ে গেলেই তিনি পার্টি দেবেন। জর্জিয়ায় নিজের বাড়িতে বড় একটি পার্টি আয়োজনের পরিকল্পনা রয়েছে তার। তবে অন্য একটি সূত্রের দাবি, জর্জিয়া নয়, লাস ভেগাসে পার্টি দেবেন বেন।

সূত্রে আরও জানা গেছে, এবার নিজেকে নিয়েই আনন্দে থাকতে চান বেন। সেখানে জায়গা থাকবে তার কাছের বন্ধুদের।

এদিকে বিভিন্ন ঘনিষ্ঠ সূত্রে বেন-জেনিফারের বিচ্ছেদের কথা বারবার শোনা গেলেও এই বিষয়ে এখন পর্যন্ত অফিশিয়ালি কিছু জানাননি দুই তারকার কেউই।

প্রসঙ্গত, বেন-জেনিফারের বিয়ে হয়েছিল ২০২২ সালের ১৬ জুলাই।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

যত ক্ষতিই হোক ফিলিস্তিনের পাশে থাকবেন হাভিয়ের বারদেম  

হাভিয়ের বারদেম হলিউডে ফিলিস্তিন প্রসঙ্গে সরব হওয়া দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়ে আসছে। তবে সেই…
হাভিয়ের বারদেম

নওয়াজুদ্দিন সিদ্দিকী ধনেপাতা বিক্রি থেকে বলিউড অভিনেতা

কত টাকার মালিক বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী নওয়াজুদ্দিন সিদ্দিকী ধনেপাতা বিক্রি থেকে বলিউড অভিনেতা ।  ৫২…
নওয়াজুদ্দিন সিদ্দিকী ধনেপাতা বিক্রি থেকে বলিউড অভিনেতা

‘বনলতা সেন’ সিনেমার নির্মাতা ও সহ-প্রযোজকের দ্বন্দ্ব   

সিনেমা বনলতা সেন আসন্ন ঈদে মুক্তি পাচ্ছে সিনেমা ‘বনলতা সেন’। এর আগে কয়েক দফা পিছানো হয়েছিলো সিনেমাটির মুক্তি।…
বনলতা সেন
0
Share