Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, জুন ১৬, ২০২৬

বেঁচে যাওয়া ভালোবাসা নিয়ে রাজ-বুবলী

‘বেঁচে যাওয়া ভালোবাসা’ গানের দৃশ্যে শরিফুল রাজ ও শবনম বুবলী | ছবি: ফেসবুক

‘দেয়ালের দেশ’ ছবির টিজার-পোস্টারের পর ৩০ মার্চ ‘বেঁচে যাওয়া ভালোবাসা’ শিরোনামের গান দিয়ে নজর কাড়লো নেটিজেনদের।

রোহিত সাধু খাঁনের কথায় গানের সুর ও সংগীত আয়োজন করেছেন ইমন চৌধুরী। রাজ-বুবলীর বেঁচে যাওয়া ভালোবাসায় দ্বৈত কণ্ঠ দিয়েছেন মাহতিম সাকিব ও অবন্তী সিঁথি।

৩ মিনিট ৩৮ সেকেন্ডের গানটিতে চিত্রে পর্দায় উঠে এসেছে রাজ-বুবলীর প্রেম রসায়ন। গানের দৃশ্যে রাজ-বুবলী জুটিকে দেখা গেছে সড়কে, কখনো বাসে, কখনো রেঁস্তারা কিংবা নদীর ধারে প্রেমের গল্প রচনা করতে। কিন্তু সেই মিষ্টি প্রেম বড় ধাক্কা হয়ে আসে বুবলীর মৃ’ত্যু। হাল্কা ছন্দে মিষ্টি মধুর গানটি মুক্তির কিছুক্ষনেই পেয়েছে কয়েক হাজার ভিউ। 

মিশুক মনি পরিচালিত ‘দেয়ালের দেশ’ সিনেমায় রাজ-বুবলী ছাড়াও অভিনয় করেছেন আজিজুল হাকিম, শাহাদাত হোসেন, সমাপ্তি মাশুক, স্বাগতাসহ আরও অনেকে।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

ফুটবলের পাশাপাশি সিনেমায়ও এগিয়ে স্পেন- দেখে নিন ৫টি সিনেমা

কান ও অস্কার মনোনীত সিনেমা ফুটবলের ইতিহাসে স্পেন একমাত্র দল যারা একটানা তিনটি প্রধান আন্তর্জাতিক টুর্নামেন্ট…
স্পেন ফুটবল সিনেমা
0
Share