Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

বিচ্ছেদের পর একে অপরকে মিস করছেন মাহি-রাকিব

মাহিয়া মাহি, কামরুজ্জামান সরকার রাকিব ও তাদের ছেলে ফারিশ । ছবি: ফেসবুক

১৬ ফেব্রুয়ারি বিচ্ছেদের ঘোষণা দিয়েও একেক সময় ইশারা-ইঙ্গিতে নিজেদের একাকীত্বের প্রমাণ দিচ্ছেন অভিনেত্রী মাহিয়া মাহি ও তার স্বামী কামরুজ্জামান সরকার রাকিব।

২৪ ফেব্রুয়ারি নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি রিল শেয়ার করে মাহি লেখেন, ‘তবুও আমি বিশ্বাস করি তোমার অস্তিত্ব আছে।’ এর আগে একটি পোস্টে মাহি লিখেছিলেন, ‘একা একা লাগে’। এছাড়া সোশ্যাল মিডিয়ায় ইদানীং বেশ ঘন ঘন পোস্ট করছেন মাহির স্বামী রাকিব নিজেও।

২৩ ফেব্রুয়ারি ছেলে ফারিশের সাথে খেলা করার কিছু ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘মাশা-আল্লাহ ❤ ফারিশ সরকার বাবা’। তার আগে স্ত্রী সন্তানের সাথে একটি পোস্ট করে রাকিব লিখেছিলেন, ‘তোমাতেই ডুবে থাকি’। যা দেখে বোঝা গেছে, নিজের পরিবারকে মিস করছেন রাকিব।

সকলের মনে ধোঁয়াশা এই নিয়ে যে, তবে কেন বিচ্ছেদের ঘোষণা? কেন-ই বা স্বামীর থেকে আলাদা থাকছেন মাহি? এসবের উত্তর দিতে এখনও মুখ খোলেননি রাকিব-মাহি দম্পতি।

উল্লেখ্য, ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রাকিবকে বিয়ে করেন মাহি। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। ১৬ ফেব্রুয়ারি হঠাৎ লাইভে এসে অভিনেত্রী মাহি জানান, তার এই সংসার থাকছে না। দুজনে নিজ ইচ্ছায় আলাদা হচ্ছেন। এমনকি ছেলে ফারিশকে নিয়ে আলাদা থাকতেও শুরু করেছেন মাহি।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

ইতিহাস, ঐতিহ্য আর ভালোবাসার মেলবন্ধন পহেলা বৈশাখ জীর্ণ পুরাতনকে বিদায় জানিয়ে নতুন সূর্যের আলোয় স্নান করার এক…
পহেলা বৈশাখ: বাঙালির সংস্কৃতি ও আত্মপরিচয়ের উৎসব

একটি প্রামাণ্যচিত্র হাঙ্গেরির ১৬ বছরের অপশাসনের অবসান ঘটালো

‘দ্য প্রাইস অব এ ভোট’ রবিবার (১৩ এপ্রিল) হাঙ্গেরির জাতীয় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই নির্বাচনের…
হাঙ্গেরির ১৬ বছরের অপশাসন
0
Share