Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
বুধবার, এপ্রিল ১৫, ২০২৬

গুঞ্জন শেষে বিচ্ছেদের ঘোষণা দিলেন এশা দেওল

এশা দেওল ও ভরত তখতানি । ছবি: ইনস্টাগ্রাম

অনেকদিন ধরেই বলিউডপাড়ায় গুঞ্জন ছিল ধর্মেন্দ্র কন্যার বৈবাহিক সম্পর্ক ভাঙনের। এবার সেই গুঞ্জনকে বাস্তব প্রমাণ করলেন এশা দেওল। জানালেন নিজের বিবাহ বিচ্ছেদের কথা।

দিল্লি টাইমসকে পাঠানো সেই বিবৃতিতে এশা জানিয়েছেন, ‘ভরত ও আমি পারস্পরিক সম্মতির ভিত্তিতেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের জীবনের এই পর্যায়ে এসেও আমাদের দুই সন্তান যাতে ভালো থাকে, সেটাই এখন আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। আশা রাখি আমাদের এই গোপনীয়তাকে সম্মান জানানো হবে।’

২০১২ সালে ভরত তখতানির সাথে গাঁটছড়া বাঁধেন এশা। ২০১৭ সালে তাদের ঘরে আসে প্রথম সন্তান রাধ্যার। এরপর ২০১৯-এ তাদের জীবনে আসে দ্বিতীয় সন্তান মিরায়া।

গত বছরের (২০২৩ সাল) শেষদিকে উদযাপিত হেমা মালিনীর জন্মদিনে উপস্থিত ছিলেন না তার মেয়ে জামাই ভরত। মূলত তখন থেকেই প্রশ্ন উঠতে থাকে এশা-ভরত জুটির দিকে।

উল্লেখ্য, ২০০২ সালে রোমান্টিক থ্রিলার ‘কোই মেরে দিল সে পুছে’ দিয়ে হিন্দি সিনেমায় অভিষেক হয় এশার। ছবিটির জন্য ফিল্মফেয়ারে সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কার পান এশা। এরপর এশাকে দেখা যায় ‘ধুম’, ‘নো এন্ট্রি’, ‘কাল’ ইত্যাদি সিনেমায়।

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

অভিনেতা ফারুক আহমেদকে কষ্ট দিলো কাছের লোকেরাই

অভিনেতা ফারুক আহমেদ শুনলে অবাক হবেন যে অভিনেতা ফারুক আহমেদেরও শত্রু আছে। কেউ কেউ তাঁর ক্ষতি করে ফেলেছে। জানা…
অভিনেতা ফারুক আহমেদকে

আসছে অভিনেত্রী এল ফ্যানিং এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

অভিনেত্রী এল ফ্যানিং অভিনেত্রী এল ফ্যানিং ২০২৪ সালে নোবেলজয়ী সংগীতশিল্পী ও কবি বব ডিলানের জীবনী নির্ভর…
এল ফ্যানিং-এর ‘মার্গোস গট মানি ট্রাবল’

পয়লা বৈশাখে তারকাদের সাজ – স্মৃতি ও অভিজ্ঞতা

পয়লা বৈশাখ তারকাদের ব্যস্ততা ও উৎসব পয়লা বৈশাখে তারকাদের সাজ , স্মৃতি, ব্যস্ততা, পারিবারিক আয়োজন, শৈশব স্মৃতি…
পয়লা বৈশাখে তারকাদের সাজ, স্মৃতি ও অভিজ্ঞতা
0
Share