Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শনিবার, জুন ২৭, ২০২৬

বাদ পড়লেন শাকিব, যুক্ত হলেন রাজ!

সুপারস্টার শাকিব খান ও অভিনেতা শরিফুল রাজ | ছবি: ফেসবুক

৩ জুন নিজের জন্মদিনে নতুন তথ্য দিলেন প্রযোজক আরশাদ আদনান। ভার্সেটাইল মিডিয়ার প্রযোজিত নতুন সিনেমায় শাকিব খান নয় নায়ক হিসেবে নিচ্ছেন শরিফুল রাজকে।

অভিনেতা শরিফুল রাজ | ছবি: ফেসবুক

প্রযোজক আদনানের ভাষ্য, পুরো ‘প্রিয়তমা’ টিমই থাকছে ভার্সেটাইল মিডিয়া প্রযোজিত ‘সাহেব’ সিনেমায়। নতুন যুক্ত হলো নির্মাতা সাইফ চন্দন আর নায়ক শরিফুল রাজ। থাকছেন না শাকিব খান। ছবিটি মুক্তি পাবে ২০২৫ সালের রোজার ঈদে।’

অভিনেতা শরিফুল রাজ ও কলকাতার অভিনেত্রী ইধিকা পাল কোলাজ করা | ছবি: ফেসবুক

এই খবরে অবাক শাকিব ভক্তরা। কারণ প্রিয়তমার সময় থেকেই শাকিব খানের সাথে আরশাদ আদনানের বন্ধুত্বের কথা অজানা নয় কারোই।

তবে ভক্তদের পুরোপুরি হতাশ না করে এক প্রশ্নের উত্তরে প্রযোজক জানিয়েছেন, ‘শাকিবকে নিয়ে নতুন প্ল্যান করছি। ইনফ্যাক্ট গল্পের কাজ চলছে। শেষ হলে আমরা সেটাও ঘোষণা দেবো।’

প্রযোজক আরশাদ আদনান ও ঢালিউড সুপারস্টার শাকিব খান | ছবি: ফেসবুক

তবুও ঢালিউডপাড়ায় জোর গুঞ্জন শোনা যাচ্ছে যে, নির্মাতা রায়হান রাফির ‘তুফান’-এর শুটিং ব্যস্ততায় কিব খানের সঙ্গে দূরত্ব বেড়েছে আরশাদ আদনানের। আর সেই সুযোগটাই লুফে নিয়েছেন অভিনেতা শরিফুল রাজ। আবার অনেকের মতে, ঢালিউড সুপারস্টারের জন্য উদীয়মান শরিফুল রাজ, ক্রমশ একটি হুমকিতে রুপ নিচ্ছে।  

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

বিশ্বমঞ্চে বাংলাদেশের মণিপুরি সংস্কৃতি তুলে ধরলেন সুইটি দাস

বিশ্বমঞ্চে মণিপুরি সংস্কৃতি বাংলাদেশের মণিপুরি নৃত্যশিল্পী ও গবেষক সুইটি দাস তাইওয়ানে অনুষ্ঠিত আন্তর্জাতিক…
মণিপুরি সংস্কৃতি তুলে ধরলেন সুইটি দাস

‘লাইফলাইন’ দেখে কাঁদলেন বিদ্যা সিনহা মিম- আ খ ম হাসানের প্রথম

সিনেমা লাইফলাইন গেল বৃহস্পতিবার রাজধানী ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে চরকি অরিজিনাল ফিল্ম…
বিদ্যা সিনহা মিম

কমল হাসান যে কারণে বলিউড থেকে দূরে সরে গিয়েছিলেন

মাফিয়া ও কালো টাকার বলিউড ভারতীয় চলচ্চিত্রের অন্যতম প্রভাবশালী ও বহুমাত্রিক অভিনেতা কমল হাসান । তামিল সিনেমায়…
কমল হাসান

অপূর্ব ও তাঁর ছেলের একইদিনে জন্মদিন হওয়ায় বইছে আনন্দ

একইদিনে বাবা-ছেলের জন্ম বাংলা নাটকের অন্যতম জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর আজ জন্মদিন। ১৯৮৫ সালের ২৭ জুন…
অপূর্ব ও তাঁর ছেলের একইদিনে জন্মদিন
0
Share