Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬

বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি: রাহাত ফাতেহ আলী

রাহাত ফাতেহ আলী খান | ছবি: ইনস্টাগ্রাম

‘ইকোস অব রেভল্যুশন’ নামের চ্যারিটি কনসার্টে দর্শক-শ্রোতাদের মাতিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়েছেন পাকিস্তানের খ্যাতিমান সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান।

রাহাত ফাতেহ আলী খান | ছবি: ইনস্টাগ্রাম

আজ, ২৩ ডিসেম্বর রাতে বিপিএল মিউজিক ফেস্ট মাতানোর আগে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ও বাংলাদেশের সংস্কৃতি প্রসঙ্গে ফাতেহ আলী খান বলেন, ‘শুরু থেকেই বাংলা গান আমার মনকে প্রভাবিত করেছে, আকর্ষণ করেছে। বাংলাদেশের সংস্কৃতি এখন অনেকটাই পরিচিতি পেয়েছে। যদিও পুরোনো মানুষ আমরা, তারপরও অনেক উপভোগ করি, ভালো লাগে।’

সংগীতশিল্পী রুনা লায়লা | ছবি: গুগল

দেশের খ্যাতিমান সংগীতশিল্পী রুনা লায়লা প্রসঙ্গে পাকিস্তানি সংগীতশিল্পী জানান, ‘রুনা লায়লা বাংলাদেশ এবং পাকিস্তান দুই দেশেরই কিংবদন্তী শিল্পী। আমি ওনাকে খুব সম্মান করি, বহু কদর করি; এবং তিনি একজন কিংবদন্তী বটে, একজন জ্যেষ্ঠ শিল্পীও। আমি বাংলাদেশি একটি গান করেছিলাম, আর সে সময় রুনা লায়লা সাহেবানা আমার বাংলা ভাষার শুদ্ধ উচ্চারণ করতে সাহায্য করেছিলেন।’

রাহাত ফতেহ আলী খান বলেন, ‘বাংলাদেশের শ্রোতাদের বেসিক ও সংস্কৃতিটা মূলত ক্ল্যাসিকাল ধাঁচের। আমার এখানে গান গেয়ে খুব ভালো লেগেছে। আমাদের ওখানেও যেভাবে ক্ল্যাসিকাল গান গুলো, বা সিনেমার বাইরের গানগুলো যেভাবে গ্রহণ করা হয়, যেভাবে শ্রোতারা নেয়, বাংলাদেশও এমনই।’

মন খুলে অকপটে খ্যাতিমান এই শিল্পী আরও বলেন, ‘বাংলাদেশে আমার ভাই-বোনেরা বাস করে। তাই আমি এটাকে আমার দ্বিতীয় বাড়ি মনে করছি।’

উল্লেখ্য, গেল ২১ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে হাজারো দর্শককে নিজের সুরের মূর্ছনায় মাতিয়ে আজ রাতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএল মিউজিক ফেস্টে বিশেষ আকর্ষন হিসেবে পারফর্ম করবেন রাহাত ফাতেহ আলী খান!

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

কেয়া পায়েল- প্রত্যেকটি মানুষ জন্মগতভাবেই সুন্দর

পুরো জাতির হুজুগে মানসিকতা দেশগের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। সম্প্রতি জিতেছেন মেরিল-প্রথম আলো…
কেয়া পায়েল

তমা রশিদ ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন

তমা রশিদের মুকুট জয়, বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব দেশের জনপ্রিয় উপস্থাপিকা ও কনটেন্ট ক্রিয়েটর তমা রশিদ প্রথমবার…
তমা রশিদ ‘মিসেস ইন্ডিপেন্ডেন্ট ইন্টারন্যাশনাল’ চ্যাম্পিয়ন

জান্নাত জুবায়ের রাহমানি- দেখে নিন নায়িকার ১০টি ছবি

নেটফ্লিক্স সিরিজ ‘গ্লোরি’ জান্নাত জুবায়ের রাহমানি সাত বছর বয়স থেকেই লাইট-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় নিয়মিত।…
জান্নাত জুবায়ের রাহমানি
0
Share