Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
শুক্রবার, মে ১, ২০২৬

ফোক ফেস্ট ‘আপাতত স্থগিত’ কেন?

লোক সংগীতের সবচেয়ে বড় আসর ‘ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট’। কিন্তু ফের একবার অনিশ্চয়তায় আগামী জানুয়ারি অনুষ্ঠিত হবার আশায় থাকা এই বিশেষ সংগীতানুষ্ঠানটি।

২০১৯ সাল পর্যন্ত ঢাকার আর্মি স্টেডিয়ামে টানা ৫ বার অনুষ্ঠিত হয়েছে ‘ঢাকা আন্তর্জাতিক ফোক ফেস্ট’। কিন্তু ২০২০ সাল থেকে করোনা মহামারি এবং পরবর্তীতে নিরাপত্তার জেরে বন্ধ ছিল লোক সংগীতের সবচেয়ে বড় এই আসর। চলতি বছরের অক্টোবরে আয়োজক প্রতিষ্ঠান সান ফাউন্ডেশনের পক্ষ থেকে ৬ষ্ঠ আসর আয়োজনের ঘোষণা দেওয়া হলেও এবারও আয়োজকরা দিলেন এক দুঃসংবাদ!

১৮ ডিসেম্বর সান কমিউনিকেশনসের এক্সিকিউটিভ ক্রিয়েটিভ ডিরেক্টর তানভীর হোসেন গণমাধ্যমকে বলেন, ‘ঘোষণা অনুযায়ী আমরা আসছে জানুয়ারিতে আর্মি স্টেডিয়ামে ফোক ফেস্টের ৬ষ্ঠ আসর আয়োজনের প্রস্তুতি নিয়ে রেখেছি। দেশ বিদেশের শিল্পী, সংগীতজ্ঞদেরও শিডিউল নেওয়া হয়ে গেছে। কিন্তু এই পর্যায়ে এসে আমরা ভেন্যু জটিলতার কারণে আপাতত ফোক ফেস্ট এর আয়োজনটি স্থগিত করছি।’

তানভীর হোসেন আরও বলেন, ‘প্রাথমিকভাবে আমরা আর্মি স্টেডিয়াম কর্তৃপক্ষের সাথে আলাপ করেই জানুয়ারিতে ফোক ফেস্ট আয়োজনের চূড়ান্ত তারিখ ঘোষণা করি। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এসে ভেন্যু কর্তৃপক্ষ অনেক কিছু নিয়েই কনসার্ন। সিকিউরিটি একটা বড় ইস্যু। আতিফের কনসার্ট নিয়েও ভেন্যু কর্তৃপক্ষের অভিজ্ঞতা ভালো না, তার ওপর ট্র্যাফিক নিয়েও তারা কনসার্ন। সবকিছু বিবেচনা করেই বলা যায়, আপাতত ‘ফোক ফেস্ট’-এর আসন্ন আয়োজনটি স্থগিত করা হয়েছে।’

বিকল্প ভেন্যু নিয়ে কোনো চিন্তা আছে কিনা, সে প্রসঙ্গে সান কমিউনিকেশনস এর এই কর্মকর্তা বলেন, ‘বিকল্প ভেন্যু ভাবছি না। আপাতত স্থগিতই করছি। আমাদের প্রস্তুতি যেহেতু পুরোদমে নেওয়া, তাই আমরা চেষ্টা করবো ভেন্যুটা যেন পাই। পরিস্থিতি সুবিধাজনক অবস্থায় আমরা অনুষ্ঠানটা এখানেই করতে চাই।’

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

হলিউড অভিনেত্রী যারা ২৫ বছরের কম বয়সেই বিশ্বখ্যাতি পেয়েছে  

২৫ বছরের কম বয়সী হলিউড অভিনেত্রী দ্রুত বদলে যাচ্ছে চলচ্চিত্র ও টেলিভিশনের জগৎ। প্রতি বছরই আবির্ভাব ঘটছে নতুন…
হলিউড অভিনেত্রী

পারসা ইভানা: প্রিয় নায়িকা-সহকর্মী-জুটি ও অভিমান নিয়ে যা বললেন

অভিনেত্রী ও নৃত্যশিল্পী পারসা ইভানা দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পারসা ইভানা। ইভানা অভিনয়ের পাশাপাশি একজন…
পারসা ইভানা

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দুই বাংলাদেশী সিনেমা  

দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুই সিনেমা।…
দিল্লি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে
0
Share