Chitralee will take you closer to the world of entertainment.
Chitralee will take you closer to the world of entertainment.
সোমবার, এপ্রিল ২৭, ২০২৬

ফের গানে ফিরলেন উইল স্মিথ

গ্র্যামিজয়ী র‌্যাপার এবং অভিনেতা উইল স্মিথ | ছবি: ইনস্টাগ্রাম

২৮ জুন নতুন একক গান ‘ইউ ক্যান মেক ইট’ দিয়ে বিরতি ভেঙ্গে ফের গানে ফিরছেন চারবারের গ্র্যামিজয়ী র‌্যাপার এবং অভিনেতা উইল স্মিথ। ৩০ জুন বেট অ্যাওয়ার্ডের মঞ্চে লাইভ গেয়েও শোনাবেন তিনি।

২৮ জুন, শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ‘ইউ ক্যান মেক ইট’ গানের পিয়ানো ভার্সনের একটি ক্লিপ শেয়ার করে স্মিথ লেখেন, ‘আমার কিছু অন্ধকার মুহুর্তের মধ্য দিয়েও সংগীত সবসময় আমার সঙ্গে আছে। আমাকে উঠাতে এবং আমাকে বড় করতে সাহায্য করেছে। আমার বিনীত কামনা এই যে, সংগীত আপনাদের জন্যও একই রকম আনন্দ এবং আলো নিয়ে আসুক আপনাদের জীবনে।’

গ্র্যামিজয়ী এই শিল্পী আরও জানিয়েছেন, ‘রবিবার (৩০ জুন) তারকা বহুল বেট অ্যাওয়ার্ডের মঞ্চে লরিন হিল, মেগান থি স্ট্যালিয়ন, আইস স্পাইস, টাইলা, ভিক্টোরিয়া মনেট, গ্লোরিলা, ল্যাটো’র মতো সংগীতশিল্পীদের সাথে ‘ইউ ক্যান মেক ইট’ লাইভ শোনাবো।’

প্রসঙ্গত, ২০১৭ সালের তার ইডিএম ট্র্যাক ‘গেট লিট’-এর পর একক সংগীত থেকে বিরতিতে ছিলেন উইল স্মিথ। ক্যানিয়ে ওয়েস্টের সানডে ও ফ্রাইডের সহায়তায় এই একক গানে ফের র‍্যাপ জগতে তাকে ফিরে পাবেন শ্রোতারা। যদিও অভিনেতা হিসেবে স্মিথকে সবশেষ দেখা গিয়েছিল চলতি বছরে মুক্তিপ্রাপ্ত ব্যাড বয়েজ রাইড অউর ডাই’ সিনেমায়।   

Website |  + posts
Share this article
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Read next

শিক্ষার্থী ও নাট্যকর্মী মুনিরা মাহজাবিন মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুনিরা মাহজাবিন মিমো ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী…
নাট্যকর্মী মুনিরা মাহজাবিন মিমোর

মুক্তিযুদ্ধের অবর্ণনীয় দুর্দশা তুলে ধরা আলোকচিত্রী রঘু রাই মারা গেছেন

ভারতীয় আলোকচিত্রী রঘু রাই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শরণার্থীদের অবর্ণনীয় দুর্দশা তুলে ধরা ভারতীয় আলোকচিত্রী…

স্ত্রীর ওড়না দিয়ে আমির খান চোখের পানি মুছলেন  

আমির খানের কান্না বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত আমির খান এবার নতুন এক বিষয় নিয়ে আলোচনায়।  রেডিও…
স্ত্রীর ওড়না দিয়ে আমির খান
0
Share